---Advertisement---

বামেদের ডাটা বন্ধের প্রভাব নেই শান্তির বাজার বিধানসভা এলাকায়।

By Suman Debnath

February 12, 2026 12:50 PM

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার:বামেদের ডাকা বন্ধের কোনও প্রভাবই পড়েনি শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায়। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল জনজীবন। দোকানপাট খোলা ছিল, যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও বন্ধকে ঘিরে তেমন কোনও সাড়া বা প্রভাব লক্ষ্য করা যায়নি।
এক সময় বীরচন্দ্র মনু এলাকাকে বামেদের ‘লাল দুর্গ’ বলা হতো। কিন্তু বর্তমানে সেই চিত্র আর নেই। স্থানীয়দের মতে, বাম নেতা-কর্মীরা ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ফলে বন্ধ ডেকেও পিকেটিং বা জনসমর্থন আদায় করার মতো সাংগঠনিক শক্তি এখন আর তাদের হাতে নেই।
অনেক সাধারণ মানুষই বন্ধকে ‘সর্বনাশা’ বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের কর্মসূচিতে সাধারণ খেটে খাওয়া মানুষেরই বেশি ক্ষতি হয়—দিন আনা দিন খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী ও শ্রমজীবী শ্রেণিই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। তাই ব্যবসায়িক এবং যান চালক সকলে এদিন স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান।

আরও পড়ুন:  মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক, রাজনৈতিক অস্থিরতার মাঝেই বাড়ল সংকট!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment