---Advertisement---

সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা!

By Suman Debnath

April 10, 2026 9:42 PM

---Advertisement---

বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো বাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তিপরা মথার কর্মীরা বিজেপির প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে। তাতেই দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ওই সংঘর্ষের জেরে সিপাহিজলা জেলার পুলিশ সুপার(এসপি) বিজয় দেববর্মা সহ একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিকে আহত হয়েছেন মথার কর্মী সমর্থকগণও। জানা গেছে, এই সংঘর্ষে গুলিকাণ্ডে বিজয় দেববর্মা নামে একজন মথা কর্মী  আহত হয়েছেন। তিনি জিবি হাসপাতালের চিকিৎসাধীন। উনার পায়ে একটি গুলি লেগেছে বলে খবর।

জানা যায়, আজ তিপরা মথার সমর্থকরা বৃহৎ সংখ্যায় জড়ো হয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার উদ্দেশ্যে এগিয়ে আসেন। অভিযোগ, এর আগে বিজেপি কর্মীরা মথার সমর্থকদের বাধা দেয় ও হুমকি দেয়, যার জেরেই উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মথার সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরই চড়াও হয়। এই হামলায় এসপি বিজয় দেববর্মা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। এদিকে দুই দলের সংঘর্ষে ভেঙে ফেলা হয় একাধিক গাড়ি, চলে গুলিও। যাতে মথার এক কর্মী আহত হয়েছেন। টাকারজলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মথার একাধিক কর্মী।
এদিকে টাকারজলা হাসপাতালে মথার কর্মীদের দেখতে যান গোলাঘাটির বিধায়ক মানব দেব্বর্মা।

আরও পড়ুন:  ১ ডিসেম্বর থেকে রাজভবন লোকভবন নামে পরিচিত হবে!

এখানেই শেষ নয়, রাতে টাকারজলা থানার সামনে তিপ্রা মথার কর্মীরা  বিক্ষোভ দেখাতে থাকেন। থানা ঘেরাও করে সরব হন মথা কর্মীরা। অভিযোগ তাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিজেপি। এমনকি গুলিবিদ্ধ হয়েছেন তাদের দলের কর্মী। এই অভিযোগ এনে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তিপ্রা মথা সমর্থকরা। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment