---Advertisement---

তৈনানীতে তিপ্রামথা ঝড় বিভিন্ন দল ত্যাগ করে ২৩৪ পরিবারের ৭৪১ জন তিপ্রামথা দলে।

By Suman Debnath

February 5, 2026 1:32 PM

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী, 5শে জানুয়ারি;-।তিপ্রা মথা্ দলের প্রতিষ্ঠা দিবস এবং আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে শান্তিরবাজারের তৈইনানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিপ্রা মথার উদ্যোগে এক প্রকাশ্য জনসমাবেশ এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়।

এই জনসমাবেশে উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, তিপ্রা মথার দলের জাতি জনজাতি মানুষের জনপ্রিয় নেতা ও দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, শান্তিরবাজার ডিভিশনাল কমিটির ব্লক সভাপতি রসনজিৎ রিয়াং সহ দলের অন্যান্য নেতৃত্ব।

সমাবেশ প্রসঙ্গে ব্লক সভাপতি রসঞ্জিৎ রিয়াং জানান, এই প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে প্রায় ২৪৩টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মহারাজের নীতি আদর্শের উপর আস্থা রেখে তিপ্রা মথায় যোগদান করবেন। এবং আগামী এডিসি নির্বাচন বিজেপি কে পরাস্ত করে এডিসিতে জনজাতিদের কল্যাণ মহারাজের নেতৃত্বে সরকার গঠন করবে এবং বর্তমান সরকারের এডিসির উপর যে পরিমাণে বরাদ কমিয়ে দিচ্ছে তা সঠিক পরিমানে বন্টন করবে। আজকে এই সভাতে ২৪৩ পরিবারের ৭২১ ভোটার যোগদান করে।

আরও পড়ুন:  উদয়পুর টু অমরপুর সড়কে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি! রাস্তায় ভেঙে পড়ে আছে বড়ো বড়ো গাছ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment