---Advertisement---

প্রতি শুক্রবার সম্প্রীতি ভোজ, অসহায় মানুষের পাশে খোঁজের উদ্যোগ

By Suman Debnath

July 19, 2026 1:30 AM

প্রতি শুক্রবার সম্প্রীতি ভোজ, অসহায় মানুষের পাশে খোঁজের উদ্যোগ

---Advertisement---


বরাক তরঙ্গ, ১৮ জুলাই : মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে তিন সপ্তাহ ধরে প্রতি শুক্রবার নিয়মিত সম্প্রীতি ভোজের আয়োজন করছে খোঁজ। উদ্যোক্তারা জানান, প্রতিবছরের মতো এ বছরও জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রতি শুক্রবার এই কর্মসূচি চলবে।

এই উদ্যোগের মূল উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক ড. তুষারকান্তি কানুনগো, ডাঃ এম. মাসুম, সমাজসেবী কল্যাণ চক্রবর্তী, রাজু লস্কর, বক্তারজ্জামান লস্কর এবং সমাজসেবী রামকৃষ্ণ দেব (রামু)। এ বছর তাঁদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন হাইলাকান্দির বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন বড়ভূইয়া এবং প্রাক্তন ক্রিকেটার কল্যাণ ধরসহ আরও অনেক শুভানুধ্যায়ী। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি শুক্রবার ৫০ জনেরও বেশি ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত মহিলার জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় অন্যান্য মানুষদেরও এই সম্প্রীতি ভোজের আওতায় খাবার বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন:  নাগাল্যান্ডে ডজুকো ট্রেকিং রুটে খাদে পড়ে যাওয়া অসমের পর্যটককে উদ্ধার

উদ্যোক্তারা জানান, সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার একটি প্রচেষ্টা। তাঁরা আরও বলেন, সমাজের যে কোনও ব্যক্তি চাইলে এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করতে কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment