---Advertisement---

সাব্রুমহরিনারায়ণপুর শিব পার্বতী আশ্রমে সংকট, থমকে আছে মন্দির নির্মাণ ও জনসেবা..

By Suman Debnath

January 14, 2026 3:28 PM

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী,১৪জানুয়ারী,বুধবার:- দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার হরিনারায়ণপুর বিকে পল্লী পঞ্চায়েত এলাকায় অবস্থিত শ্রীমা দেবাঙ্গী ও শিব পার্বতী মন্দির (আশ্রম) বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে। আশ্রমের সেবাইত নিলেশ গিরি মহারাজ গত দীপাবলির পুণ্য রাত থেকে আশ্রমে ‘ভৈরব কালী অখণ্ড ধুনি’ প্রজ্জ্বলিত করেছেন। মহারাজের সঙ্কল্প, তাঁর মৃত্যুর পরেও যেন এই পবিত্র অগ্নি নিরবচ্ছিন্নভাবে জ্বলতে থাকে।

আশ্রমটিতে প্রতিদিন ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। কিন্তু বর্তমানে অর্থের অভাবে মন্দির নির্মাণ কাজ থমকে দাঁড়িয়েছে। এমনকি প্রতিদিনের প্রসাদ বিতরণ ও অখণ্ড ধুনির সেবা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন মহারাজ। তিনি জানান, আধ্যাত্মিক চেতনা ও জনসেবার লক্ষ্য নিয়ে এই আশ্রম পরিচালিত হলেও অর্থাভাব এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পবিত্র স্থানটির অস্তিত্ব রক্ষা ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে তিনি সহৃদয় ব্যক্তিবর্গ ও ভক্তদের সাহায্যের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন:  বামেদের ডাটা বন্ধের প্রভাব নেই শান্তির বাজার বিধানসভা এলাকায়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment