---Advertisement---

কাকিমার শ্রাদ্ধানুষ্ঠানে বাড়িতে গিয়ে মার খেলেন সিপিআইএম শান্তিরবাজার মহকুমা সম্পাদক আশু দেবনাথ।

By Suman Debnath

January 18, 2026 4:42 PM

---Advertisement---

শান্তির বাজার,১৭ জানুয়ারী,২০২৬,শনিবার : কাকিমার শ্রাদ্ধানুষ্ঠানে বাড়িতে গিয়ে মার খেলেন সিপিআইএম শান্তিরবাজার মহকুমা সম্পাদক আশু দেবনাথ।শনিবার ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার বেতাগার নাথ পাড়া এলাকায়। বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে আশু দেবনাথের ভাড়া করা গাড়ির চালক পরিতোষ সাহাকেও। ভাঙচুর করা হয়েছে তার টিআর ০৮ – ০৫৩৮ নম্বরের গাড়িটিও। শ্রাদ্ধ বাড়িতে আসা লোকজন ছুটে এসে তাদের রক্ষা করে।

পরে পুলিশকে খবর দিলে শান্তিরবাজার থানার পুলিশ এসে আক্রান্তদের বিলোনিয়া পৌঁছে দেয়। পুলিশ টিআর ০৮ – ০৫৩৮ নম্বরের গাড়িটি শান্তিরবাজার থানায় নিয়ে গেলে পুলিশের হেফাজতে গাড়িটি ভাঙচুর করা হয়৷ পুলিশ কাকুতি মিনতি করেও গাড়িটি রক্ষা করতে পারেনি। জানা গেছে, আশু দেবনাথ বিলোনিয়া থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে এসে বেতাগার নাথ কলোনির বাড়িতে নামিয়ে দিয়ে বকাফা ক্ষেমানন্দ টিলায় প্রয়াত শংকর দাসের শ্রাদ্ধানুষ্ঠানে যান গাড়ি নিয়ে। সেখান থেকে নিজের বেতাগার নাথ কলোনির বাড়িতে ফেরার পথে বেশ কয়েকজন বিজেপি কর্মী তাকে দেখে তার পিছু ধাওয়া করে বাড়িতে ঢুকে আক্রমণ চালায়৷ শ্রাদ্ধ বাড়িতে ঢুকে এইভাবে হামলার ঘটনায় তীব্র

আরও পড়ুন:  বিলোনিয়ায় শুরু ‘স্পন্দন লিগ’ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট-২০২৬, মাঠে নামল আট জেলা!

ক্ষোভের সৃষ্টি হয়েছে শান্তিরবাজারে৷ ক্ষোভের মুখে পড়ে বিজেপি নেতারা আশু দেবনাথের গাড়িটি শান্তিরবাজার – বকাফা রাস্তায় ২ জনকে ধাক্কা দিয়েছে বলে পাল্টা আশু দেবনাথের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। যদিও ধাক্কা মারার বিষয়টি শান্তিরবাজার থানায় ৫ পরিচিত বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরেই প্রচারে এসেছে।এই ঘটনার নিন্দা জানিয়ে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত রাজ্যের আইন শৃঙ্খলা নেই বলে অভিযোগ তুলে বলেন, রাজ্যের মন্ত্রীরা ঢক্কানিনাদে সুশাসনের প্রচার চালালেও বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে ঢুকে এইভাবে আক্রমণের ঘটনা প্রমান করে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সুনির্দিষ্টভাবে ৫ জন দুস্কৃতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।এই

ঘটনা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শান্তিরবাজারে।গাড়ির ধাক্কায় কেউ আহত হলে গাড়ির সওয়ারীর কি করে দায়ী হয়? তাছাড়া গাড়ির ধাক্কায় কেউ আহত হলে পুলিশে অভিযোগ না করে কেন গাড়ির পিছু ধাওয়া করতে করতে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে চালক ও সওয়ারীকে মারধর করা হলো কেন? এদিকে রাত ১০ টার পরেও বিজেপি দলের প্রচুর লোকজন শান্তিরবাজার থানায় জড়ো হয়ে রয়েছে বলেও খবর৷ অন্যদিকে গাড়ির ধাক্কায় আহত হওয়ার ঘটনাটি সাজানো বলে এক পুলিশ আধিকারিক জানালেও প্রকাশ্যে কথাটি বলতে পারছেন না তারা৷ ঘটনার পর শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্বে থাকা বিলোনিয়ার মহকুমা পুলিশ আধিকারিক শান্তিরবাজার থানায় এসে ঘটনার খোঁজ খবর নেন।

আরও পড়ুন:  উন্নয়নের আশায় নিরাশ জোলাইবাড়ী: মধুলা সদ্দাড় পাড়া ও চরমপাই পাড়া এলাকায় আজও অবহেলিত জনজীবন।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর

‘৪৫০০ ক্রসফায়ার, ৬০০ গুম ও ৬০ লাখ ভুয়া মামলা’: বিগত ১৬ বছরের নির্মম চিত্র তুলে ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ডাক আইনমন্ত্রীর

রোহিত বিতর্কে চাপে আগরকর? নির্বাচকপ্রধান পদে কি আসছেন ভিভিএস লক্ষ্মণ, জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে

রোহিত বিতর্কে চাপে আগরকর? নির্বাচকপ্রধান পদে কি আসছেন ভিভিএস লক্ষ্মণ, জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে

টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত পাহাড় ও উত্তরবঙ্গ: বিচ্ছিন্ন একাধিক গ্রাম, নদী প্লাবিত হওয়ার সতর্কতা

টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত পাহাড় ও উত্তরবঙ্গ: বিচ্ছিন্ন একাধিক গ্রাম, নদী প্লাবিত হওয়ার সতর্কতা

‘সিনিয়রদের সম্মান করতে হবে’, গম্ভীরকে পরোক্ষে বার্তা রাহানের? টেস্টে ভারতের অবনতি নিয়ে সরব প্রাক্তন অধিনায়ক

‘সিনিয়রদের সম্মান করতে হবে’, গম্ভীরকে পরোক্ষে বার্তা রাহানের? টেস্টে ভারতের অবনতি নিয়ে সরব প্রাক্তন অধিনায়ক

সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে আরবিআই কর্তারা

সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে আরবিআই কর্তারা

‘আমি মুজিব কন্যা, আমি ফিরবই, দেশের মানুষের জন্য ফিরব’—দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার বার্তা

‘আমি মুজিব কন্যা, আমি ফিরবই, দেশের মানুষের জন্য ফিরব’—দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার বার্তা

No comments to show.

Leave a Comment