---Advertisement---

শান্তিরবাজারের অন্যতম ঐতিহ্যবাহী দেশবন্ধু ক্লাবের বাসন্তী পূজা এবার ৬২ বছরে পদার্পণ করল।

By Suman Debnath

March 26, 2026 4:36 PM

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২৬ই মার্চ ২০২৬,বৃহস্পতিবার: পূজা কমিটির পক্ষ থেকে আজকের মহা অষ্টমীতে দিনভর ছিল নানা কর্মসূচির আয়োজন। বিকেল থেকেই শান্তিরবাজার অটল মার্কেটে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম পরিলক্ষিত হয়।
​তবে কেবল উৎসবের আনন্দেই সীমাবদ্ধ থাকেনি ক্লাব কর্তৃপক্ষ। সামাজিক দায়বদ্ধতা থেকে আজ সন্ধ্যায় এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এবারের বস্ত্রদান কর্মসূচিতে এক অনন্য মাত্রা যোগ করেছেন ট্রান্সজেন্ডার দিদিরা। তাঁরাও ক্লাব কর্তৃপক্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সেবা মূলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, এ দিন প্রায় ১১০ জন অভাবী মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবন্ধু ক্লাবের সম্পাদক প্রবির বরন দাস, সহ-সম্পাদক দেবাশীষ ভৌমিক,শান্তিরবাজার সরকারি ব্যবসায়ী সমিতির সভাপতি সুজিত সেন,বিশিষ্ট সমাজসেবক সুজন বৈদ্য বিশিষ্ট সমাজসেবী অসিম মিত্র এবং শ্যামলাল দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বস্র বিতরণ শেষে শুরু হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা। সবসময় আর্তের সেবায় এগিয়ে আসা এই ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। উৎসবের আলোকসজ্জা আর মানুষের ভিড়ে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এবারের বাসন্তী পূজা।

আরও পড়ুন:  সাত সকালে তেলিয়ামুড়ায় চাঞ্চল্য, মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় উদ্ধার এক কৃষকের মৃতদেহ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment