খোয়াইয়ে মহিলা পুলিশের মাদকবিরোধী অভিযান! বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার!

By Suman Debnath

January 5, 2026 1:55 PM

খোয়াইয়ে মহিলা পুলিশের মাদকবিরোধী অভিযান! বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার!

ত্রিপুরা, যশপাল সিং, ৫ জানুয়ারী ২০২৬, সোমবার: খোয়াই মহিলা থানা এলাকার ২০০ মিটারের মধ্যে প্রকাশ্য দিবালোকে দেশী মদ দেদার বিক্রি হয়। পাশেই খোয়াই জেলা গ্রন্থাগার। কিন্তু শহরের দিকে নজর নেই পুলিশের। আজ খোয়াই থানাধীন পহরমুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় খোয়াই মহিলা থানার পুলিশ। থানার ওসি মীনা দেববর্মার নেতৃত্বে মহিলা পুলিশ দল এবং সিভিল টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন পহরমুড়া এলাকার তিনটি বাড়ি থেকে মোট ৬০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোট তিনজন মহিলা কারবারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো জবা কুর্মি, লালমনি কুর্মি এবং রিঙ্কু উরাং।

ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইন অনুযায়ী ধারা ৪৫-এর অধীনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:  আগরতলায় বাইক, স্কুটি ও টমটম চুরির ঘটনায় আটক ৪ নাবালক, উদ্ধার চুরি যাওয়া যানবাহন

Suman Debnath

Journalist

Related Stories

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

ধর্ষণ মামলায় তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড স্থগিত নয় , জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ধর্ষণ মামলায় তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড স্থগিত নয় , জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

১২,৬৬৮ কোটি টাকা ঋণখেলাপি! ভিডিয়োকনের প্রাক্তন কর্ণধার বেণুগোপাল ধুতকে দেউলিয়া ঘোষণা এনসিএলটির

১২,৬৬৮ কোটি টাকা ঋণখেলাপি! ভিডিয়োকনের প্রাক্তন কর্ণধার বেণুগোপাল ধুতকে দেউলিয়া ঘোষণা এনসিএলটির

৩৫ বছর পর বদল সিনেমার সেন্সরশিপের নিয়ম! মাদক, যৌন হিংসা থেকে ছবির নাম, একাধিক বিষয়ে কড়াকড়ি কেন্দ্রের

৩৫ বছর পর বদল সিনেমার সেন্সরশিপের নিয়ম! মাদক, যৌন হিংসা থেকে ছবির নাম, একাধিক বিষয়ে কড়াকড়ি কেন্দ্রের

ইন্দ্রনীলের কসবার বাড়িতে পুলিশের হানা, দুর্গাপুজোর পাস দুর্নীতি কাণ্ডে নয়া মোড়

ইন্দ্রনীলের কসবার বাড়িতে পুলিশের হানা, দুর্গাপুজোর পাস দুর্নীতি কাণ্ডে নয়া মোড়

No comments to show.

Leave a Comment