---Advertisement---

শ্রীভূমিতে সোনম ওয়াংচুককে সরিয়ে দেওয়ার ঘটনায় এআইডিএসও-র বিক্ষোভ

By Suman Debnath

July 18, 2026 10:00 PM

শ্রীভূমিতে সোনম ওয়াংচুককে সরিয়ে দেওয়ার ঘটনায় এআইডিএসও-র বিক্ষোভ

---Advertisement---


মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই :
দিল্লির যন্তর মন্তরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে বলপূর্বক সরিয়ে দেওয়া এবং বিক্ষোভ কর্মসূচি ভণ্ডুল করার অভিযোগে দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে শনিবার শ্রীভূমিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর জেলা কমিটি।

সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে রবীন্দ্র মূর্তির পাদদেশে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভকারীরা এনটিএ (NTA) বিলুপ্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এনটিএ-র বিরুদ্ধে চলমান আন্দোলন ছাত্র-যুবসমাজের ক্ষোভের বহিঃপ্রকাশ। সোনম ওয়াংচুক ও অন্যান্য আন্দোলনকারীর অনশন সেই গণআন্দোলনেরই অংশ। তাদের দাবি উপেক্ষা করে আন্দোলন দমনের চেষ্টা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন:  নাগাল্যান্ডে ভারী বৃষ্টিতে বিপর্যয়, ধসে বন্ধ জাতীয় সড়ক-২, তিজু নদীর বন্যায় ভেসে গেল ধানক্ষেত

এআইডিএসও-র করিমগঞ্জ জেলা সভাপতি সুজিৎকুমার পাল বলেন, দীর্ঘদিনের অনশনের ফলে আন্দোলনকারীদের শারীরিক অবস্থার অবনতি উদ্বেগজনক। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে প্রশাসনের বলপ্রয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি অবিলম্বে সোনম ওয়াংচুক ও অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ কর্মসূচিতে এআইডিএসও-র জেলা ও রাজ্য কমিটির সদস্য জয়দীপ দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment