---Advertisement---

সোনম ওয়াংচুক : নলবাড়িতে এআইডিএসও-র বিক্ষোভ

By Suman Debnath

July 19, 2026 10:35 PM

সোনম ওয়াংচুক : নলবাড়িতে এআইডিএসও-র বিক্ষোভ

---Advertisement---


বরাক তরঙ্গ, ১৯ জুলাই : যন্তরমন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে জোরপূর্বক সরিয়ে দেওয়ার জন্য দিল্লি পুলিশের ফ্যাসিবাদী প্রচেষ্টার বিরুদ্ধে এবং বিক্ষোভকারীদের সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার পরিবেশ তৈরির জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আজ এআইডিএসও -র নলবাড়ি জেলা কমিটি একটি প্রতিবাদী কার্যসূচি পালন করে। প্রতিবাদকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এনটিএ (NTA) বাতিল এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবির সমর্থনে প্রথমে স্বাক্ষর সংগ্রহ শুরু করে। কার্যসূচিতে শাসক দলের কিছু সদস্যও বিভিন্নভাবে বাধার সৃষ্টি করে অথচ পুলিশ প্রশাসন তাদের বাধা না দিয়ে বরং আন্দোলনকারীদের বাধ্য দান করে। তারা সারা দেশে গণতান্ত্রিক পরিবেশকে পুরোপুরি ধ্বংস করছে।

এআইডিএসও-র অসম রাজ্য কমিটির প্রাক্তন কোষাধ্যক্ষ মুনিন্দ্র দলে বিক্ষোভ প্রদর্শনকালে বলেন, একটি গণতান্ত্রিক দেশে এধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ কাম্য নয়। এই কর্মসূচিতে নলবাড়ির বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক জিতেন্দ্র কুমার জৈন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  বিশ্বব্যাপী ফেসবুক ডাউন, সমস্যায় ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও!

এআইডিএসও-র নলবাড়ি জেলা কমিটির পক্ষ থেকে কুশল পেগু রাজ্যের ছাত্রছাত্রী এবং সুধীজনদের প্রতি গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দমনমূলক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানান।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment