---Advertisement---

সাব্রুমে অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্প বিপর্য মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত!

By Suman Debnath

January 22, 2026 8:03 AM

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী,২২শে জানুয়ারী,বৃস্হপতিবার:-সারা রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার অন্তর্গত সাতচাদঁ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয় সফলভাবে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মহড়া।

আজ ২২শে জানুয়ারি দুপুর ১২ বাজার সঙ্গে সঙ্গে বিকট আকারের সাইরেন বাঁচতে থাকে ব্লক চত্বরে চারিদিকে চেঁচামেচিতে আহত ব্যক্তিদের কাতর যন্ত্রণায় আওয়াজ। ব্লক চত্বর ক্ষণিকের জন্য আতঙ্কিত হয়ে ওঠে সাধারণ জনগণ যদিও প্রহসনের পক্ষ থেকে আগাম ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল আতঙ্কিত না হওয়ার জন্য।

দুপুর ১২ টা থেকে শুরু হওয়া এই মহড়ায় অংশ নেয় জেলা প্রশাসন, বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর, দমকল বাহিনী, স্বাস্থ্য দপ্তর, সিভিল ডিফেন্স-এর সদস্যরা।সাব্রুৃৃম মহকুমার সাত চাঁদ ব্লক কে এই মহড়া অনুষ্ঠিত হয়।মূল উদ্দেশ্য ছিল অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার অভিযান পরিচালনার অনুশীলন।

আরও পড়ুন:  আগরতলা ও সাবরুম ৮নং জাতীয় সড়কের পথ দুর্ঘটনা !

আজকে মহড়া শেষে সাত চাঁদ ব্লকের বিডিও সৌরদীপ দেবনাথ বলেন মহড়ায় দেখা যায় আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় , আহত দের প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বাস্তব প্রদর্শনী।এছাড়াও, দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিত কাজের অভিজ্ঞতাও তুলে ধরা হয়। সাধারণ মানুষের মধ্যেও এই মহড়া ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যায়; অনেকেই এই মহড়ায় উপস্থিত থেকে উদ্ধার পদ্ধতি ও সুরক্ষা সম্পর্কে ধারণা নেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের মহড়া চলবে যাতে দুর্যোগের সময় প্রস্তুতি ও প্রতিক্রিয়া আরও উন্নত করা যায়।উল্লেখযোগ্য: ভূমিকম্পের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল প্রদর্শন।প্রশাসন ও বাহিনী গুলোর সমন্বিত প্রস্তুতির বাস্তব রূপ।সচেতনতা বৃদ্ধিতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। প্রশাসনের আশা, মহড়া থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ভবিষ্যতে প্রকৃত দুর্যোগে আরও দক্ষভাবে কাজে লাগবে।

আরও পড়ুন:  অবৈধ পার্কিংয়ে নাজেহাল তেলিয়ামুড়া, জাতীয় সড়কে নিত্যদিনের যানজটে ক্ষুব্ধ সাধারণ মানুষ!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment