---Advertisement---

খোয়াই থানাধীন পহরমুড়া সীমান্ত এলাকা দিয়ে রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা! বিএসএফের হাতে এক বাংলাদেশি যুবক আটক!

By Suman Debnath

December 8, 2025 12:21 PM

খোয়াই থানাধীন পহরমুড়া সীমান্ত এলাকা দিয়ে রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা! বিএসএফের হাতে এক বাংলাদেশি যুবক আটক!

---Advertisement---

ত্রিপুরা টিভি | যশপাল সিং, ত্রিপুরা, ৮ ডিসেম্বর, সোমবার: বাংলাদেশ সীমান্তসংলগ্ন পহরমুড়া এলাকায় রবিবার গভীর রাতে টহলদারির সময় এক বাংলাদেশি যুবককে আটক করে গৌরনগর বিএসএফ ১০৪ ব্যাটালিয়নের সি কোম্পানি। ধৃত বাংলাদেশী যুবককে খোয়াই থানার সোপর্দ করা হয়। থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, বাংলাদেশী অনুপ্রবেশ রুখতে বড়োসড় অভিযান অব্যহত থাকবে।

টহলরত জওয়ানদের দাবি, ওই যুবক জোরপূর্বক কাঁটাতার পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছিলেন। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে পোস্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার সূর্যভান সিংকে জানানো হয়।

আটক যুবকের নাম মোহাম্মদ আবু হোসেন, বয়স ২৪ বছর; তাঁর পিতার নাম মোহাম্মদ শহিদুল খান। বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার নলবুনিয়া গ্রামে, ডাকঘর নলবুনিয়া ও থানা রহানদাথানা। তাঁর কাছ থেকে একটি ট্রলি ব্যাগ, একটি হাতব্যাগ এবং ওপ্পো ও রেডমি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

আবু হোসেন দীর্ঘ ৭ বছর যাবত বেঙ্গালুরুতে কর্মরত। হৃদয় নামে স্থানীয় দালাল চক্রের সাথে যোগাযোগ স্থাপন করে সে অবৈধভাবে ভারতে আসা যাওয়া করছিল।

বিএসএফ সূত্রের খবর, আটক যুবককে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে খোয়াই থানায় হস্তান্তর করা হয় এবং সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment