---Advertisement---

আগরতলা রেল স্টেশনে এসকফ সিরাপের মেগা ডিল বানচাল: পার্সেলের মাধ্যমে মাদক পাচারের ছক! ৮ কোটির সামগ্রী সহ ধৃত ১!

By Suman Debnath

July 2, 2026 10:01 PM

---Advertisement---

ত্রিপুরা থেকে যশপাল সিংয়ের রিপোর্ট: জিরানিয়ার পর বাধারঘাট। রাজধানী আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘এসকফ’ ফেনসিডিল সিরাপের চালান উদ্ধারে চাঞ্চল্য। তবে এবার কোনো যাত্রী বা ব্যাগের মাধ্যমে নয়, খোদ ট্রেনের অফিশিয়াল পার্সেল ভ্যানের মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদক ত্রিপুরায় পাচারের এক অভিনব ও সুগভীর ছক কষেছিল আন্তর্জাতিক মাদক কারবারিরা।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ আগরতলা রেল স্টেশনে আসা একটি ট্রেনের পার্সেল বগিতে আচমকা চিরুনি তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় পার্সেল বুকিংয়ের আড়ালে থাকা একাধিক সন্দেহভাজন বড় বড় কার্টন ও বস্তা উদ্ধার করেন পুলিশ কর্মীরা। সেগুলি খুলে দেখা যায়, ভেতরে থরে থরে সাজানো রয়েছে কয়েক হাজার বোতল নিষিদ্ধ এসকফ কফ সিরাপ। রেল পুলিশের প্রাথমিক দাবি অনুযায়ী, উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের আন্তর্জাতিক কালোবাজারি মূল্য প্রায় ৮ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন:  কলাছড়ায় ফের সড়ক দুর্ঘটনা, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের!

ট্রেনে করে পার্সেল সার্ভিসের আড়ালে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ কারা, কোথা থেকে বুক করেছিল এবং আগরতলায় এটি কার কাছে খালাস করার কথা ছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্তের জাল বিছিয়েছে পুলিশ। এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের মূল পান্ডাদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে রেল পুলিশ। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করে ঘটনার বৃহত্তর তদন্ত শুরু হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment