---Advertisement---

বাংলার রোহিতের ঘূর্ণিতে গুঁড়িয়ে গেল শ্রীলঙ্কা, ২১১ রানের দাপুটে জয়ে সিরিজ জিতল ভারতের যুব ক্রিকেটাররা

By Suman Debnath

July 23, 2026 6:25 PM

বাংলার রোহিতের ঘূর্ণিতে গুঁড়িয়ে গেল শ্রীলঙ্কা, ২১১ রানের দাপুটে জয়ে সিরিজ জিতল ভারতের যুব ক্রিকেটাররা

---Advertisement---


কলম্বোতে দ্বিতীয় যুব টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখালেন যুব ক্রিকেটাররা। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ২১১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় টেস্টের জয়ই সিরিজের ভাগ্য নির্ধারণ করে দেয়। আগের সিরিজেই ১-২-এ হারার পর ভারতের যুব দলের এই জয়ে ফেরা অবশ্যই ভালো খবর।

৪৬০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৮ রানে। ভারতের জয়ের নায়ক দুই স্পিনার বাংলার রোহিত যাদব ও চিগুরুপতি ভেঙ্কটা। ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডার ভেঙে দেন ভেঙ্কটা, আর লেগস্পিনার রোহিত ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের পথ আরও প্রশস্ত করেন।

আরও পড়ুন:  জাপান ওপেন জয়ের পরই ধাক্কা! লড়াই করেও চিন ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিদায় সিন্ধুর

এই ম্যাচে শুরু থেকেই ভারতের দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে ৪১১ রান তোলে ভারত। দলের হয়ে কুশাগ্র ওঝা ১১১ রান করেন, আর মানাল চৌহান খেলেন দুর্দান্ত ১৫০ রানের ইনিংস। দু’জনের ১৫৫ রানের জুটি ভারতের বিশাল স্কোরের ভিত গড়ে দেয়।

জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়ে ১৫১ রানে পিছিয়ে পড়ে। এর পর ভারত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২০৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে হোম টিমের সামনে ছিল ৪৬০ রানের কঠিন লক্ষ্য।

চতুর্থ দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ভারতীয় স্পিন আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত উইকেট পড়তে থাকে তাদের এবং শেষ পর্যন্ত ১৪৮ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

আরও পড়ুন:  বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ফুটবলারদের ‘বিশেষ’ আংটি উপহার ফিফার, সমর্থকেরাও কিনতে পারবেন! কত দাম জানেন?

এই জয়ের ফলে ভারত অনূর্ধ্ব-১৯ দল শুধু সিরিজই জিতল না, ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণও দিল। বিশেষ করে কুশাগ্র ওঝা, মানাল চৌহানের ব্যাটিং এবং সি. ভেঙ্কট-রোহিত যাদবের স্পিন এই সিরিজ জয়ের প্রধান ভিত হয়ে উঠল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment