---Advertisement---

আগামী বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে স্পেন–মরক্কো দ্বৈরথ

By Suman Debnath

July 25, 2026 10:40 AM

আগামী বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে স্পেন–মরক্কো দ্বৈরথ

---Advertisement---


২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক ছ’টি দেশ—আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল এবং মরক্কো। শতবর্ষ উপলক্ষে তিন মহাদেশ জুড়ে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তবে এখনও চূড়ান্ত হয়নি ফাইনালের ভেন্যু।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, প্রথম তিনটি ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। বাকি প্রতিযোগিতা হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। ফলে ফাইনাল আয়োজনের লড়াই কার্যত স্পেন ও মরক্কোর মধ্যেই সীমাবদ্ধ।

বিশ্বকাপ আয়োজনের পরিকাঠামো, ফুটবল ঐতিহ্য এবং সাম্প্রতিক সাফল্যের নিরিখে স্পেনকে এগিয়ে রাখছেন অনেকেই। সংস্কার শেষে অত্যাধুনিক রূপ পেয়েছে সান্তিয়াগো বের্নাবিউ। ১৯৮২ সালের বিশ্বকাপ ফাইনাল-সহ একাধিক আন্তর্জাতিক ফাইনাল আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে এই স্টেডিয়ামের। পাশাপাশি, নতুন ন্যু ক্যাম্পও স্পেনের অন্যতম শক্তি।

তবে পিছিয়ে নেই মরক্কো। বিশ্বকাপকে সামনে রেখে তৈরি হচ্ছে অত্যাধুনিক হাসান–২ গ্র্যান্ড স্টেডিয়াম। প্রায় ১ লক্ষ ১৫ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ফুটবল ভেন্যু হওয়ার দাবি করছে মরক্কো। সে দেশের নগরায়ন দফতরের মহা নির্দেশক সুসি ইয়াসির জানিয়েছেন, ফিফার সব শর্ত মেনেই স্টেডিয়াম তৈরি হচ্ছে এবং ফাইনাল আয়োজনের লক্ষ্যেই বিপুল বিনিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন:  যুব বিশ্বকাপ জয়ের মাঠে সিনিয়র দলের জার্সি গায়ে নামার অনুভূতি নিয়ে কী বলছেন বৈভব সূর্যবংশী?

স্পেনের ফুটবল সংস্থার সভাপতি রাফায়েল লুজান অবশ্য মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপে সাফল্য ও পরিকাঠামোর বিচারে স্পেনই সবচেয়ে শক্তিশালী দাবিদার। তবে তাড়াহুড়ো করতে চাইছে না ফিফা। স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেই ২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment