---Advertisement---

বৈভবের ঐতিহাসিক অর্ধশতরান, মায়াঙ্কের দুরন্ত প্রত্যাবর্তন! জিম্বাবোয়েকে উড়িয়ে টি-টোয়েন্টিতে জয়ের পথে ফিরল শ্রেয়সের ভারত

By Suman Debnath

July 23, 2026 9:51 PM

বৈভবের ঐতিহাসিক অর্ধশতরান, মায়াঙ্কের দুরন্ত প্রত্যাবর্তন! জিম্বাবোয়েকে উড়িয়ে টি-টোয়েন্টিতে জয়ের পথে ফিরল শ্রেয়সের ভারত

---Advertisement---


হারারেতে জিম্বাবোয়েকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা ভারতের। ১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, সফল প্রত্যাবর্তন মায়াঙ্ক যাদবের।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের হতাশা কাটিয়ে অবশেষে টি-টোয়েন্টিতে জয়ের মুখ দেখল ভারত। হারারে (Harare)-তে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবোয়েকে (Zimbabwe) ৭ উইকেটে হারিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)-এর নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করল টিম ইন্ডিয়া। এই জয়ের সবচেয়ে বড় নায়ক ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), যিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান করে গড়লেন বিশ্বরেকর্ড। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দুরন্ত বোলিং করলেন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই জিম্বাবোয়ের ব্যাটিংকে চাপে ফেলে ভারতীয় বোলাররা। মাত্র ২৬ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মায়াঙ্ক যাদব প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন। ঘণ্টায় প্রায় ১৪৫ কিলোমিটার গতিতে ধারাবাহিক বোলিং করে তিনি চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

আরও পড়ুন:  হারারে-তে আজ বৈভবের রানে ফেরা ও ভারতের জয়ে ফেরা একসঙ্গে হবে? আগ্রহ বেশি এই দুই বিষয়েই

অভিষেক ম্যাচ খেলতে নামেন অশোক শর্মা (Ashok Sharma)। জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচে তিনি উইকেট না পেলেও চার ওভারে ২৯ রান দেন।

মধ্যক্রমে রায়ান বার্ল (Ryan Burl) ২৬ এবং ওয়েসলি মাধেভেরে (Wesley Madhevere) ৩৮ রান করে জিম্বাবোয়েকে লড়াইয়ের জায়গায় ফেরানোর চেষ্টা করেন। শেষদিকে তাদিওয়ানাশে মারুমানি (Tadiwanashe Marumani)-র অপরাজিত ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান তোলে জিম্বাবোয়ে।

১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অভিষেক শর্মার (Abhishek Sharma) উইকেট হারায় ভারত। তবে এরপরই ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৯ বলে ৫০ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন তিনি। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো তাঁর ইনিংস শুধু ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়নি, ইতিহাসও গড়েছে।

১৫ বছর ১১৮ দিন বয়সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করে বৈভব বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন। ভেঙে দিয়েছেন জিব্রাল্টারের লুইস ব্রুসের (Louis Bruce) রেকর্ড। পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে এতদিন সবচেয়ে কম বয়সে এই নজির ছিল আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) দখলে।

আরও পড়ুন:  বিশ্বকাপের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তিকর মুহূর্ত! ট্রফি তুলে দেওয়ার পরও সরলেন না প্রেসিডেন্ট, টেনে সরালেন ফিফা সভাপতি!

বৈভব আউট হওয়ার পর ঈশান কিশন (Ishan Kishan) ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষ পর্যন্ত অধিনায়ক শ্রেয়স আইয়ার অপরাজিত ২৮ এবং তিলক বর্মা (Tilak Varma) অপরাজিত ৬ রান করে ভারতের জয় নিশ্চিত করেন। ৪০ বল হাতে রেখেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই জয়ের মাধ্যমে একাধিক হতাশার পর অবশেষে টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পেল ভারত। একইসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারেরও এটি প্রথম আন্তর্জাতিক জয়। সিরিজের শুরুতেই ভারত আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় পরবর্তী ম্যাচগুলির আগে দলের মনোবল যে অনেকটাই বেড়ে গেল, তা বলাই যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment