জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠক করেছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠকের বিষয় নিশ্চিত করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদকে সরকারগুলোর মধ্যে যোগাযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়।
সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে খলিলুর রহমানের সাফল্য কামনা করেন এবং জাতিসংঘের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Comment