---Advertisement---

কমনওয়েলথ টেবিল টেনিসে ভারতের সোনালি সাফল্য! পুরুষ ও মহিলা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন

By Suman Debnath

July 31, 2026 9:55 AM

কমনওয়েলথ টেবিল টেনিসে ভারতের সোনালি সাফল্য! পুরুষ ও মহিলা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন

---Advertisement---


দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে আয়োজিত কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা—দুই দলই মালয়েশিয়াকে হারিয়ে সোনা জিতল। এশিয়ান গেমসের আগে বাড়ল ভারতের আত্মবিশ্বাস।

এশিয়ান গেমসের প্রস্তুতির মাঝেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাল ভারতীয় টেবিল টেনিস দল। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা—দুই দলগত বিভাগেই সোনা জিতে দেশের ক্রীড়া মহলে উচ্ছ্বাসের আবহ তৈরি করেছে ভারত। ফাইনালে দুই বিভাগেই প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। পুরুষরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে জিতলেও, মহিলারা একতরফা ৩-০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা নিজেদের দখলে নেয়।

যদিও এবার কমনওয়েলথ গেমস (Commonwealth Games)-এ টেবিল টেনিস অন্তর্ভুক্ত হয়নি, তবুও গ্লাসগোয় গেমস চলাকালীন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে আয়োজিত হয় কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেই মঞ্চেই ভারতীয় প্যাডলাররা নিজেদের আধিপত্য প্রমাণ করলেন।

মহিলা দলের ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় ভারত। প্রথম ম্যাচে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) ১১-৭, ১১-২, ৯-১১, ১১-৯ গেমে হারান শিন টি-কে। দ্বিতীয় ম্যাচে শ্রীজা আকুলা (Sreeja Akula) পাঁচ গেমের লড়াইয়ে ক্যারেন আনাককে পরাস্ত করেন। এরপর যশস্বিনী ঘোরপড়ে (Yashaswini Ghorpade) অ্যালিস লির বিরুদ্ধে ৭-১১, ১১-৩, ১৭-১৫, ১১-৫ ব্যবধানে জয় তুলে নিতেই ৩-০ ফলাফলে চ্যাম্পিয়ন হয় ভারত। দলে থাকলেও ফাইনালে খেলেননি সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee) এবং সিন্ড্রেলা দাস (Cindrela Das)

আরও পড়ুন:  আজই শেষ ম্যাচ মেসির? ফাইনালের আগে আবেগঘন পোস্টে ইঙ্গিত, হয়তো সেটাই শেষবার!

পুরুষ বিভাগের ফাইনাল ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শুরুতে মানব ঠক্কর (Manav Thakkar) এবং মনুশ শাহ (Manush Shah) নিজেদের ম্যাচ জিতে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু পরের দুটি ম্যাচে জি সাথীয়ান (G. Sathiyan) এবং মানব ঠক্কর হেরে গেলে ম্যাচে সমতা ফেরায় মালয়েশিয়া। নির্ধারণকারী শেষ ম্যাচে মনুশ শাহ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জাভেন চুংকে ১১-৭, ১১-৪, ১১-৪ গেমে হারান। সেই জয়ের হাত ধরেই ৩-২ ব্যবধানে সোনা নিশ্চিত করে ভারত।

এই সাফল্যের বিশেষ গুরুত্ব রয়েছে। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় পুরুষ দল সোনা জিতলেও মহিলা দল কোয়ার্টার ফাইনালেই মালয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল। এবার সেই একই প্রতিপক্ষকে ফাইনালে হারিয়ে শিরোপা জেতায় মহিলা দলের আত্মবিশ্বাসও অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন:  ইস্টবেঙ্গলে নতুন বিদেশি ডিফেন্ডার! কেভিন সিবিলের বদলে স্প্যানিশ তারকা নাচো মন্সালভেকে দলে নিল লাল-হলুদ

ভারতীয় দলের কোচ সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, দলের অধিকাংশ খেলোয়াড়ই তরুণ। তাঁদের নিয়ে কমনওয়েলথ চ্যাম্পিয়ন হওয়া ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা। তাঁর মতে, আসন্ন এশিয়ান গেমসের আগে এই সাফল্য গোটা দলের মনোবল আরও বাড়িয়ে দেবে।

শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতার সিঙ্গলস ও ডাবলস ইভেন্ট। দলগত বিভাগে জোড়া সোনার পর ব্যক্তিগত ইভেন্টেও ভারতীয় প্যাডলারদের দিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment