---Advertisement---

এশিয়ান গেমস: হকিতে মেয়েদের পর এবার সোনা জিতলেন পুরুষরাও!

By Suman Debnath

October 3, 2026 7:28 PM

এশিয়ান গেমস: হকিতে মেয়েদের পর এবার সোনা জিতলেন পুরুষরাও!

---Advertisement---

টোকিও, ৩ অক্টোবর: এশিয়ান গেমসে হকিতে গতকালই সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। এরপর আজ, শনিবার পুরুষদের হকিতে বিভাগেও সোনা জিতল ভারত। এদিন ফাইনালে কাকামিগাহারার অ্যাস্ট্রোটার্ফে মালয়েশিয়ার মুখোমুখি হন হরমনপ্রীতরা। ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগকে ঢাল করে এগোচ্ছিল মালয়েশিয়া দল। কিন্তু ভারতের মুর্হুমুর্হু আক্রমণে সেই রক্ষণে ফাটল দেখা দেয়। প্রথম কোয়ার্টারের ১১ মিনিটেই পেনাল্টিতে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। কিন্তু দুর্ভাগ্যক্রমে ম্যাচের ১৪ মিনিটে সেই গোল পরিশোধ করে দেয় মালয়েশিয়া দল। দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটে দুরন্ত গোল করেন যুগরাজ। এরপর ৪২ মিনিটে গোলের ব্যবধান আরও বাড়ান মিড ফিল্ডার হার্দিক। ৫৪ মিনিটে গোল করেন শীলানন্দ। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত।

ম্যাচে ৩ গোল হওয়ার পর থেকেই মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিল মালয়েশিয়ার হকি দল। মাঠে রীতিমত বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁদের। ম্যাচ শেষে ৫-১ গোলের ব্যবধানে জয় পায় ভারতীয় দল। এদিনের ম্যাচে সোনা জয়ের ফলে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসের ওলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জন করল ভারতীয় হকি দল। এর আগে গতকাল অর্থাৎ শুক্রবার ভারতীয় মহিলা দলও এশিয়ান গেমসে চিনকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সোনা জেতে। এর ফলে মহিলা হকি দলও ২০২৮ সালের ওলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment