---Advertisement---

৮৪ মিনিট পিছিয়ে থেকে ইংল্যান্ডকে হারাল আর্জেন্টিনা! কিভাবে? জয়ের মন্ত্র ফাঁস করলেন মেসি

By Suman Debnath

July 16, 2026 11:10 AM

৮৪ মিনিট পিছিয়ে থেকে ইংল্যান্ডকে হারাল আর্জেন্টিনা! কিভাবে? জয়ের মন্ত্র ফাঁস করলেন মেসি

---Advertisement---


বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড— এমনিতেই আবেগে মোড়া এক লড়াই। তার ওপর ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ফাইনালে জায়গা করে নিয়েছে লিয়োনেল মেসির দল। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক জানিয়ে দিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতাই তাঁদের এই ঐতিহাসিক জয়ের মূল রহস্য।

ম্যাচ শেষে মেসিকে জয়ের গুরুত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয় অন্য সব ম্যাচের থেকে আলাদা। তাঁর কথায়, “এটা বিশ্বকাপের আর একটা ম্যাচ হতে পারে, কিন্তু সমর্থকদের কাছে এর মূল্য অনেক বেশি। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। সেই আনন্দ আমরা দেশের মানুষকে দিতে পেরেছি।”

বর্তমান আর্জেন্টিনা দলের কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই ছিল প্রথম বিশ্বকাপের লড়াই। তবে ১৯৬৬ ও ১৯৮৬ সালের দুই দেশের ঐতিহাসিক দ্বৈরথ কিংবা ফকল্যান্ড যুদ্ধের প্রেক্ষাপট তাঁদের অজানা ছিল না। সেই ইতিহাস মাথায় রেখেই শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে আর্জেন্টিনা।

আরও পড়ুন:  শচীন তেন্ডুলকর, জয় শাহদের সামনে লর্ডসে ঐতিহাসিক টেস্ট জয় হরমনপ্রীতদের

মেসি জানান, এই ম্যাচে পরাজয়ের কথা তাঁরা এক মুহূর্তের জন্যও ভাবেননি। আর্জেন্টিনা অধিনায়কের কথায়, “এই ম্যাচ হারার প্রশ্নই ছিল না। গোটা দেশ এই জয় চেয়েছিল। আমরা জানতাম, হার মেনে নেওয়া সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছিলাম।”

সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও যে ভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে আর্জেন্টিনা, তা ফুটবল ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবেই ধরা হচ্ছে। এর আগেও এই বিশ্বকাপে একাধিকবার পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছে মেসির দল। সেই অভিজ্ঞতাই কঠিন সময়ে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

প্রত্যাবর্তনের আসল রহস্যও সামনে আনেন মেসি। তিনি বলেন, “এই দল কখনও হাল ছাড়ে না। হারার ভয় আমাদের নেই। আমরা শুধু জানি, শেষ বাঁশি না বাজা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এই ম্যাচেও সেটাই করেছি। প্রতিপক্ষের অর্ধেই ওদের চাপে রেখেছি এবং নিজেদের খেলাতেই ম্যাচ জিতেছি। অতিরিক্ত সময়ে যেতে চাইনি, ৯০ মিনিটেই জয় নিশ্চিত করতে চেয়েছিলাম।”

আরও পড়ুন:  নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 2026-এ নেদারল্যান্ডসকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ

সংযুক্তি সময়ে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ়। ম্যাচ শেষে আবেগ সামলাতে পারেননি তিনি। চোখের জল মুছতে মুছতে আর্জেন্টিনার এই স্ট্রাইকার বলেন, “এখনও বিশ্বাস করতে পারছি না কীভাবে আমরা ফিরেছি। ম্যাচের পর অনেকক্ষণ কেঁদেছি। শেষ পর্যন্ত হাল না ছাড়ার ফলই এই জয়। শেষ দিকে আমরা আরও কয়েকটি গোলও করতে পারতাম।”

এবার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি এখন মেসিদের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আত্মবিশ্বাস নিয়েই শেষ লড়াইয়ে নামতে প্রস্তুত আলবিসেলেস্তেরা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment