---Advertisement---

এই সপ্তাহেই কি বিয়ে করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জল্পনার মাঝেই বড় ইঙ্গিত পরিবারের

By Suman Debnath

August 4, 2026 7:50 PM

এই সপ্তাহেই কি বিয়ে করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জল্পনার মাঝেই বড় ইঙ্গিত পরিবারের

---Advertisement---


ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র ব্যক্তিগত জীবন ফের আলোচনার কেন্দ্রে। পর্তুগালের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রডরিগেজ (Georgina Rodríguez)-কে চলতি সপ্তাহান্তেই বিয়ে করতে পারেন রোনাল্ডো। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। তবে সেই জল্পনার মাঝেই মুখ খুলে বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রোনাল্ডোর বোন কাটিয়া আভেইরো (Katia Aveiro)

স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, আগামী শনিবার পর্তুগালের একটি সমুদ্রতীরবর্তী ঐতিহাসিক দুর্গে বসতে পারে রোনাল্ডো-জর্জিনার বিয়ের আসর। অনুষ্ঠানে বিশ্বের একাধিক তারকা ফুটবলার ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিদের উপস্থিত থাকার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য অতিথি তালিকায় কিলিয়ান এমবাপে (Kylian Mbappé), ভিনিসিয়াস জুনিয়র (Vinícius Júnior), রিও ফার্দিনান্দ (Rio Ferdinand), প্যাট্রিস এভরা (Patrice Evra), রডরিগো (Rodrygo), গায়িকা রিহানা (Rihanna) এবং ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান (Piers Morgan)-এর নাম ঘুরছে।

আরও পড়ুন:  দলীপ ট্রফিতে সহ-অধিনায়ক, এবার কি ভারতীয় টেস্ট দলে ডাক সূর্যবংশীর? বড় ইঙ্গিত নির্বাচকের

তবে এই সব জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন কাটিয়া আভেইরো। তিনি স্পষ্ট জানিয়েছেন, “অদূর ভবিষ্যতে রোনাল্ডোর বিয়ের কোনও পরিকল্পনা নেই।” তাঁর এই মন্তব্যের পর আপাতত বিয়ের গুঞ্জন নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।

যদিও রোনাল্ডো নিজেই অতীতে জর্জিনাকে বিয়ে করার ইচ্ছার কথা ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জর্জিনার জন্য একটি আংটি কিনেছিলেন এবং তাঁদের সন্তানরাও জানতে চেয়েছিল, কবে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেবেন। সেই সময় রোনাল্ডো বলেছিলেন, “আমার মনে হয়েছিল, এটাই বিয়ে করার সঠিক সময়।” এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

রোনাল্ডো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। তখন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ (Real Madrid)-এ খেলছিলেন পর্তুগিজ মহাতারকা। সেই সময় মাদ্রিদের একটি গুচি (Gucci) স্টোরে কর্মরত ছিলেন জর্জিনা। সেখানেই প্রথম আলাপ, পরে বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জন। তারপর থেকে দীর্ঘ প্রায় এক দশক ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন এবং তাঁদের পরিবারও ক্রমশ বড় হয়েছে।

আরও পড়ুন:  'লগান' সাফল্য বদলে দিয়েছে হলিউড অভিনেতা পল ব্ল্যাকথর্নের জীবন

বর্তমানে রোনাল্ডো ও জর্জিনা স্পেনের মায়োর্কা (Mallorca)-য় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। এই সময়ই তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পরিবারের তরফে সেই সম্ভাবনা আপাতত নাকচ করে দেওয়ায়, এই সপ্তাহান্তে বিয়ের খবর কতটা সত্যি, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

রোনাল্ডো বা জর্জিনা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ফলে তাঁদের বিয়ে নিয়ে চূড়ান্ত সত্য জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment