---Advertisement---

চার দিন ধরে বন্যায় জলবন্দি জীবনগ্রাম, দুর্গতদের পাশে প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন

By Suman Debnath

July 18, 2026 11:50 PM

চার দিন ধরে বন্যায় জলবন্দি জীবনগ্রাম, দুর্গতদের পাশে প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন

---Advertisement---


বরাক তরঙ্গ, ১৮ জুলাই : ধলাইয়ের জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পুনিখাল ও গজলঘাট গ্রামে টানা চার দিন ধরে বন্যার জল জমে থাকায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার জেরে বহু পরিবার কার্যত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। ঘরবাড়িতে জল ঢুকে পড়ায় বৃদ্ধ, অসুস্থ, নারী ও শিশুদের দুর্ভোগ বেড়েছে। খাদ্য, পানীয়জল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতেও সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বন্যা পরিস্থিতি চললেও এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাউকেই দুর্গত এলাকায় দেখা যায়নি। তাঁদের দাবি, ধলাইয়ের বর্তমান বিধায়ক, শিলচরের সাংসদ কিংবা অন্য কোনও জনপ্রতিনিধি এখনও পর্যন্ত এলাকায় গিয়ে খোঁজখবর নেননি বা প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেননি। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:  শ্রীভূমির গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশের অভিযান, মাদকসহ চোরাই সামগ্রী উদ্ধার, আটক ২

এরই মধ্যে শনিবার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস। তিনি জীবনগ্রাম জিপির পুনিখাল ও গজলঘাট গ্রামের বিভিন্ন পরিবারে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। জলবন্দি বৃদ্ধ, অসুস্থ ও অসহায় মানুষের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি কয়েকজনকে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তাও প্রদান করেন।

নীহাররঞ্জন দাসের খোঁজ নেওয়ার পর কয়েকজন গ্রামবাসী তাঁর উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের বক্তব্য, বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও তিনি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, বন্যা পরিস্থিতিতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত কার্যকর ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবেন।

বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন:  শ্রীভূমির উন্নয়নে গতি আনতে তিন ঘণ্টার ম্যারাথন রিভিউ বৈঠক কৃষ্ণেন্দু পালের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment