---Advertisement---

কুমার ভাস্কর বর্মা উড়ালসেতুতে জন্মদিন উদযাপন, গ্রেপ্তার দম্পতি

By Suman Debnath

July 20, 2026 9:25 PM

কুমার ভাস্কর বর্মা উড়ালসেতুতে জন্মদিন উদযাপন, গ্রেপ্তার দম্পতি

---Advertisement---


বরাক তরঙ্গ, ২০ জুলাই : গুয়াহাটির কুমারভাস্কর বর্মা উড়ালসেতুতে জন্মদিন উদযাপনের অভিযোগে গ্রেপ্তার হলেন এক দম্পতি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রূপনগরের বাসিন্দা এল অজয়বি শর্মা এবং তাঁর স্ত্রী। তাঁদের গ্রেপ্তার করেছে ভরলু থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে উড়ালসেতুর ওপর স্ত্রীকে নিয়ে জন্মদিনের কেক কাটেন অজয়বি শর্মা। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি নজরে আসার পর তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত উড়ালসেতুতে এভাবে জন্মদিন উদযাপন করে আইন লঙ্ঘনের অভিযোগে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে

আরও পড়ুন:  গুয়াহাটির আরও ৫টি এলাকা ভূমিধসপ্রবণ হিসেবে ঘোষণা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment