---Advertisement---

উজান অসমের বন্যাদুর্গতদের জন্য ২ কোটি টাকার সাহায্য ঘোষণা আজমলের

By Suman Debnath

July 22, 2026 12:55 PM

উজান অসমের বন্যাদুর্গতদের জন্য ২ কোটি টাকার সাহায্য ঘোষণা আজমলের

---Advertisement---


বরাক তরঙ্গ, ২২ জুলাই : প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত উজান অসম। যোরহাট, শিবসাগর ও চরাইদেউ জেলায় এখনও বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে ২ কোটি টাকার ত্রাণসাহায্যের ঘোষণা করেছেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। বিধানসভায় তিনি এই আর্থিক সহায়তার ঘোষণা দেন। আজমল জানান, আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ত্রাণসাহায্য প্রদান করা হবে। যোরহাট, শিবসাগর ও চরাইদেউ—এই তিন জেলার বন্যাকবলিত মানুষের মধ্যে সাহায্য বিতরণ করা হবে।

এছাড়া আজ বদরুদ্দিন আজমল বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শনে যাবেন। তিনি যোরহাট, শিবসাগর ও চরাইদেউ সফর করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন এবং সকল বন্যার্তকে সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই ত্রাণসাহায্যের অর্থ তুলে দেওয়া হবে।

আরও পড়ুন:  দুর্ঘটনায় হিন্দি শিক্ষিকার অকাল মৃত্যু

উল্লেখ্য, প্রবল বন্যায় উজান অসমের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। যোরহাট, শিবসাগর ও চরাইদেউ জেলায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment