বর্ষায় ত্বক ভালো রাখতে ৫ করণীয়

By Suman Debnath

August 4, 2026 12:15 PM

বর্ষায় ত্বক ভালো রাখতে ৫ করণীয়


বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, পাশাপাশি ঘামও জমে বেশি। এর ফলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ সময় ছত্রাকের সংক্রমণ, ব্রণ, ঘামাচিসহ বিভিন্ন চর্মরোগের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বর্ষায় ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি।


বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সাধারণ অভ্যাস মেনে চললেই বর্ষাকালে ত্বক সুস্থ ও সতেজ রাখা সম্ভব।


মৃদু ক্লিনজার ব্যবহার করুন


ত্বকের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে হালকা, সাবানমুক্ত ও পিএইচ-ভারসাম্যযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। এটি ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রেখে ঘাম, অতিরিক্ত তেল ও ধুলাবালি পরিষ্কার করতে সাহায্য করে।


ক্ষতিকর উপাদান এড়িয়ে চলুন

আরও পড়ুন:  অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?


অতিরিক্ত মুখ ধোয়া, কড়া সাবান, বেশি স্ক্রাব ব্যবহার এবং খুব গরম পানি দিয়ে ত্বক পরিষ্কার করা এড়িয়ে চলুন। এসব অভ্যাস ত্বকের সুরক্ষা স্তর দুর্বল করে দিতে পারে।


ময়েশ্চারাইজার ব্যবহার করুন


বর্ষাকালেও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। সেরামাইড, গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড বা নিয়াসিনামাইডযুক্ত হালকা ও সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ত্বকের সুরক্ষা স্তর মেরামতে সহায়ক।


সানস্ক্রিন ব্যবহার চালিয়ে যান


অনেকে বর্ষাকালে সানস্ক্রিন ব্যবহার বন্ধ করে দেন, যা ঠিক নয়। মেঘলা দিনেও অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই প্রতিদিন এসপিএফ ৩০ বা তার বেশি মানের ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত।


আরও পড়ুন:  ভিড়ের চাপে বিপদ! কারা থাকবেন সাবধান?

ভেজা পোশাক দ্রুত পরিবর্তন করুন


বর্ষায় শরীরের ভাঁজ ও ত্বক শুকনো রাখার চেষ্টা করুন। ভেজা পোশাক দ্রুত বদলে ফেলুন এবং বাতাস চলাচল করে এমন পোশাক পরুন। এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েডযুক্ত কোনো ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকুন।


ত্বকে দীর্ঘদিন লালচে ভাব, চুলকানি, খোসা ওঠা বা বারবার ফুসকুড়ির সমস্যা দেখা দিলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিয়মিত যত্নের মাধ্যমে বর্ষাকালেও ত্বক রাখা যায় সুস্থ ও উজ্জ্বল।


আমার বাঙলা/ রাব্বি

Suman Debnath

Journalist

Related Stories

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

No comments to show.

Leave a Comment