টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবৃষ্টির ঘটনায় আহত হয়েছেন অভিনেতা? এই প্রথম সামনে এল অভিনেতার ছবি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দেখা করতে গিয়েছিলেন টাইগারের সঙ্গে। সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। সেখানেই দেখা যাচ্ছে আহত টাইগারকে।
ছবিতে দেখা যাচ্ছেন টাইগার শ্রফের কাঁধে এবং বুকে মাঝে ড্রেসিং করা হয়েছে। সেখানে সাদা ব্যান্ডেজ আটকে রাখা। জান হাতেো ক্রেপ ব্যান্ডেজের মতো দেখতে ব্যান্ডেজ বেঁধে রাখা। একনাথ শিন্ডের সঙ্গে যখন টাইগার শ্রফ দেখা করেন, তখন সেখানে হাজির ছিলেন আয়েশ-ও।
রবিবার মুম্বইয়ের জুহুতে গাড়ি করে যাওয়ার সময়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবৃষ্টি করা হয়। পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় সামান্য জখম হয়েছেন টাইগার। তাঁর গাড়ির চালক-সহ ২ জন জখম হয়েছেন। এই হামলায় দায় শিকার করেছে অনিল পণ্ডিত নামে এক গ্যাংস্টার। আমেরিকায় থেকে হ্যারি বক্সার নামে এক মাফিয়ার সঙ্গে অনিল কাজ করে বলে সূত্রের খবর। আপাতত অনিলের একটি ভয়েস নোট একাধিক নিরাপত্তা সংস্থার কাছে পৌঁছেছে। এই আবহেই মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, মুম্বইয়ে কারও দাদাগিরি বরদাস্ত করা হবে না।
Leave a Comment