সৌরভ-আশুতোষের জেল হেফাজতের মেয়াদ বাড়ল, ‘প্রহসন’ বলছে সিজেপি

By Suman Debnath

October 20, 2026 10:40 AM

সৌরভ-আশুতোষের জেল হেফাজতের মেয়াদ বাড়ল, ‘প্রহসন’ বলছে সিজেপি


নিষিদ্ধ যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। পাঁচদিনের জেল হেফাজত হয়েছিল তাঁদের। এবার জেল হেফাজতের মেয়াদ বাড়ল আরও দু’দিন। সোমবার স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দিয়েছে।

কেন দুই নেতার হেফাজতের মেয়াদ বাড়ানো হল, তার ব্যাখ্যা দিয়ে লিখিত নির্দেশ জারি করেছেন স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋতু রাজ। নির্দেশে বলা হয়েছে, নিষিদ্ধ যন্তন মন্তরে বিক্ষোভের ডাক দিয়ে জমায়েত করেছিলেন সৌরভ ও আশুতোষ। পাশাপাশি সেখানে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকেও প্ররোচনা দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

দিল্লি পুলিশের দাবি, শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে সিজেপি নেতারা বন্ডে স্বাক্ষর করেছিলেন। তা সত্ত্বেও সমাজমাধ্যমে যন্তর মন্তরে জমায়েতের ডাক দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, সমস্ত শর্ত মেনে চলার প্রতিশ্রুতির ভিত্তিতেই সিজেপি নেতাদের বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেই শর্ত পালন করেননি। সৌরভ ও আশুতোষের আইনের প্রতি কোনও শ্রদ্ধা নেই এবং তাঁরা ভবিষ্যতেও আইন ভাঙতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে আদালত।

আরও পড়ুন:  নেপালে মৃত বেড়ে ৬২৬, নিখোঁজ প্রায় ১৯২৪, যোগাযোগ বিচ্ছিন্ন ৩২০ ভারতীয়র সঙ্গে

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment