নির্বাচনী রাজ্য এবং বরফাবৃত এলাকা ছাড়া ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী ২০২৭ সালের ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় জনসংখ্যা গণনা। শুক্রবার এক বিশেষ গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই সম্পর্কিত আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছেন ভারতের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের এই জনসংখ্যা গণনার জন্য মূল ভিত্তি তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১ মার্চ রাত ১২টা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া ও ভৌগোলিক প্রতিকূলতার কারণে বেশ কিছু রাজ্য ও অঞ্চলকে এই প্রাথমিক ধাপে গণনার বাইরে রাখা হয়েছে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত মণিপুর রাজ্যসহ ভোটমুখী ও তুষারাবৃত এলাকা—গোয়া, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, লাদাখ এবং হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের বরফাবৃত ‘নন-সিনক্রোনাস’ অঞ্চলগুলিতে ২৫ জানুয়ারি থেকে গণনা শুরু হচ্ছে না। সংশ্লিষ্ট অঞ্চলগুলির জন্য পৃথক সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি করে নিশ্চিত করা হবে।
২০২৭ সালের ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জনসংখ্যা গণনা: নির্দেশিকা জারি কেন্দ্রের!
October 31, 2026 11:56 AM
Related Stories
No comments to show.
Leave a Comment