বদ্রীনাথ থেকে ফেরার পথে জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ল, মৃত পাইলট-সহ ৬

By Suman Debnath

October 31, 2026 11:43 AM

বদ্রীনাথ থেকে ফেরার পথে জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ল, মৃত পাইলট-সহ ৬

বদ্রীনাথ থেকে ফেরার পথে উত্তরাখণ্ডের জোশীমঠ এলাকায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে পড়ে পাইলট-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
প্রাথমিক পর্যায়ে জানা যায়, উত্তরাখণ্ডের চমোলি জেলার জোশীমঠের উপর দিয়ে যাওয়ার সময় টানা বৃষ্টি ও মেঘের কারণে হেলিকপ্টারটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক আধিকারিক জানিয়েছেন, বেলা ২টো ২০ মিনিট নাগাদ জেপি পাওয়ার হাউসের কাছে মারওয়ারি সেতুর কাছে পাহাড়ের গায়ে কপ্টারটি ভেঙে পড়ে।কপ্টারটিতে চালক বাদে ৫ জন যাত্রী ছিলেন। দুপুর ১টো ১৪ মিনিট নাগাদ বদ্রীনাথ থেকে উড্ডয়নের কিছু সময় পরই এই দুর্ঘটনা ঘটে। জোশীমঠের এসডিএম চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করে। স্বাস্থ্যকর্মী ও পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়।
মুখ্যমন্ত্রী ধামি সমাজমাধ্যমে জানিয়েছেন, ছায়ি গ্রামের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়ে তিনি নিজে নজর রাখছেন।

আরও পড়ুন:  অনন্তনাগে পুলিশকর্মী খুনের পর কাশ্মীরজুড়ে জোরদার তল্লাশি, আটক ২ হাজারেরও বেশি ওজিডব্লিউ

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment