কুলগামে লস্কর কমান্ডারকে ধরতে অভিযান, কোণঠাসা লতিফকে ভিডিও কল করে আত্মসমর্পণের প্রস্তাব

By Suman Debnath

November 18, 2026 9:40 AM

কুলগামে লস্কর কমান্ডারকে ধরতে অভিযান, কোণঠাসা লতিফকে ভিডিও কল করে আত্মসমর্পণের প্রস্তাব


জম্মু-কাশ্মীরের কুলগামে ফের নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। লস্কর-এ-তৈবার কমান্ডার লতিফ ভাটের খোঁজে বুধবার ভোর থেকে নতুন করে তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনা। অভিযানের সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। পুলিশ সূত্রে খবর, লতিফকে প্রায় ঘিরে ফেলেছেন জওয়ানেরা। তবে এখনও তাঁকে পাকড়াও করা যায়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযানের মধ্যেই লতিফের সঙ্গে ভিডিও কলে যোগাযোগের চেষ্টা করেন নিরাপত্তাবাহিনীর সদস্যেরা। সেই কথোপকথনের একটি অংশ প্রকাশ্যে এসেছে। তবে তার সত্যতা যাচাই করা হয়নি। ভিডিওতে এক সেনাকর্তাকে লতিফের উদ্দেশে আত্মসমর্পণের আবেদন জানাতে শোনা যায়। তিনি বলেন, ‘আত্মসমর্পণ করুন। আমরা আপনার সঙ্গে আছি।‘ কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি লস্কর কমান্ডার। বরং গুলির লড়াইয়ে মৃত্যু হলে তিনি খুনশি হবেন বলেই জানিয়েছেন।

আরও পড়ুন:  মোদির খোঁচার পাল্টা কংগ্রেসের, বারাণসী-নাগপুরের হার নিয়ে প্রশ্ন তুলে ইভিএম ইস্যুতে চ্যালেঞ্জ

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment