রামলীলা ময়দানের সভায় ভিড় দেখাতে এআই ছবি ব্যবহার করেছে কংগ্রেস? প্রশ্ন তুললেন কিরেন রিজিজু

By Suman Debnath

November 2, 2026 12:20 PM

রামলীলা ময়দানের সভায় ভিড় দেখাতে এআই ছবি ব্যবহার করেছে কংগ্রেস? প্রশ্ন তুললেন কিরেন রিজিজু


দিল্লির রামলীলা ময়দানে রবিবার বিরোধীদের সভায় লোকসমাগম নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গতকালের ইন্ডিয়া ব্লকের সভার বিপুল জনসমাগমের ছবি প্রকাশ করে কংগ্রেসকে নিশানা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ভিড় দেখাতে কংগ্রেস এআই-এর সাহায্য নিয়েছে বলে দাবি তাঁর। এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে।

আরও পড়ুন: আজ রাতেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সতর্ক ওড়িশাও

সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে রিজিজু কংগ্রেসকে নিশানা করেন। রামলীলা ময়দান কানায় কানায় ভর্তি দেখানো একটি ছবি প্রসঙ্গে রবিবার নিজের এক্সে লেখেন, ‘রামলীলা ময়দান ভর্তি দেখাতে এআই দিয়ে ছবি তৈরি করা হয়েছে। ভুয়ো ছবিটিও দলের সদস্যরা ঠিকমতো তৈরি করতে পারেননি।‘ তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈকি মহলে শুরু হয় চাপানউতোর।

উল্লেখ্য, ভোটার তালিকায় অনিয়ম এবং এসআইআর নিয়ে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সভা করে ইন্ডিয়া ব্লক। সেই সভায় প্রত্যাশিত লোক হয়নি বলে দাবি বিজেপির। জনসমর্থনের দাবি নিয়েও প্রশ্ন তুলেছে পদ্মশিবির।

আরও পড়ুন:  আগস্টেই শুরু সেন্সাস ২০২৭-এর প্রথম পর্ব, ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের

সভায় লোকসমাগম নিয়ে বিজেপির প্রশ্ন

রিজিজুর পাশাপাশি বিরোধীদের সভায় ভিড়ের দাবি নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্রও। তাঁর দাবি, রামলীলা ময়দানের সভায় ১০ লক্ষ মানুষের জমায়েত হওয়ায় প্রত্যাশা করেছিল বিরোধীরা। কিন্তু বাস্তবে সেই দাবি পূরণ হয়নি।

আরও পড়ুন: বাহামাগামী বিমান ভেঙে পড়ল ফ্লোরিডায়, মৃত্য ৯ জনের! রাস্তার পাশে তৈরি হয়েছে বিশাল গর্ত

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাত্র জানান, রবিবার বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে সভাস্থলে রাখা ২৮ হাজার চেয়ারের মধ্যে ৫ থেকে ৭ হাজার চেয়ার ফাঁকা ছিল। তাঁর আরও দাবি, সভাস্থলের প্রায় ৪০ শতাংশ জায়গাই খালি ছিল। বিরোধীদের জনসমাগমের দাবি খারিজ করতে এই পরিসংখ্যানকে হাতিয়ার করেছে বিজেপি।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment