---Advertisement---

নিট-বিক্ষোভে মেয়ের অংশগ্রহণ, কেশবকে আক্রমণ না করার বার্তা হিমন্তের

By Suman Debnath

July 26, 2026 6:15 PM

নিট-বিক্ষোভে মেয়ের অংশগ্রহণ, কেশবকে আক্রমণ না করার বার্তা হিমন্তের

---Advertisement---


নিটে অনিয়মের অভিযোগের বিরুদ্ধে হওয়া প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ট্রোলিংয়ের মুখে পড়েছেন অসমের মন্ত্রী কেশব মহান্তের মেয়ে ডিবিসা মহান্ত। সেই আবহে নিজের মন্ত্রিসভার সহকর্মী কেশব মহান্তের পাশে দাঁড়িয়ে ট্রোলিং বন্ধের আবেদন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

হিমন্তের বক্তব্য, ডিবিসার রাজনৈতিক অবস্থান বা প্রতিবাদে অংশ নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে তাঁর বাবা কেশব মহান্তকে নিশানা করা উচিত নয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিবিসা তাঁর বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ না-ও করতে পারে। আমার ছেলেও যদি ভবিষ্যতে আইন পেশায় এসে এমন কারও হয়ে সওয়াল করে, যাঁকে আমি পছন্দ করি না, তা হলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। প্রাপ্তবয়স্ক সন্তানের কোনও কাজের দায় বাবা-মায়ের উপর চাপানো যায় না।’

আরও পড়ুন:  নাড্ডার সঙ্গে বৈঠকেও অনড় সোনম ওয়াংচুক, অনশন ভাঙতে দিলেন নতুন শর্ত, বাড়ল আন্দোলনের চাপ

তবে ডিবিসার প্রতিবাদের সব দিককে সমর্থন করছেন না বলেও স্পষ্ট করেছেন হিমন্ত। তাঁর কথায়, ‘ও যে সমস্ত স্লোগান দিয়েছে, সেগুলির সঙ্গে আমি একমত নই। পরে যখন ওর সঙ্গে দেখা হবে, তখন সে কথাও ওকে জানাব।’

ডিবিসার প্রতিবাদকে ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিতর্কের মাঝেই হিমন্তের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এক দিকে তিনি সহকর্মী কেশব মহান্তকে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে সওয়াল করেছেন, অন্য দিকে মেয়ের প্রতিবাদের কিছু অংশের সঙ্গে নিজের মতপার্থক্যও প্রকাশ করেছেন।

 

প্রসঙ্গত নিট পরীক্ষায় প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল প্রতিবাদ। তাতে যোগ দিয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। সেই সঙ্গে একাধিক তারকাও পড়ুয়াদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন।

আরও পড়ুন:  দেশ বিরোধী শক্তির হাত থেকে বাঁচাতে পদত্যাগ, দাবি ধর্মেন্দ্র প্রধানের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment