---Advertisement---

কেনাল ক্লাবে যোগ দিল হিমালয়ান কুকুর

By Suman Debnath

July 10, 2026 7:50 AM

---Advertisement---





দুই হিমালয়ান গাড্ডি কুকুর স্কুবি ও পুট্টি যুক্ত হল ভারতের জাতীয় কেনাল ক্লাবে। যা কিনা ন্যাশানালস ব্যুরো অফ অ্যানিমাল জেনেটিক রিসোর্সের অন্তর্ভুক্ত।

গাড্ডি কুকুর সাধারণত হিমাচল প্রদেশ ও পশ্চিম হিমালয়ের অংশে দেখতে পাওয়া য়ায়। গাড্ডি সম্প্রদায় থেকে এই কুকুরের নাম হয়েছে গাড্ডি কুকুর। এক সময়ে ছাগল ও ভেড়াকে পাহারা দেওয়ার জন্য চাষিরা এই কুকুরকে ব্যবহার করতেন। কুকুরগুলির আকার স্বাভাবিক কুকুরের থেকে অনেকটাই বড় হয়ে থাকে।

এই প্রজাতির কুকুরগুলির মধ্যে নিয়ন্ত্রণ করার প্রবণতা বেশি। সেই সঙ্গে এটি মাস্টিফ ঘরানারও। কুকুরগুলির আকার মাঝারি থেকে বড় হয়। এদের পশমের ঘনত্ব হয় গভীর ও মোটা। যা ঠান্ডার সঙ্গে লড়াই করতে সাহায্য করে।  সাধারণত কালো এবং ট্যান, গাঢ় কালো রঙের হয়ে থাকে।

আরও পড়ুন:  যোগ গোটা বিশ্বকে এক করেছে, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মোদির!

এই কুকুরগুলির অন্যতম বৈশিষ্ট্য ক্ষিপ্রতা ও বিচক্ষণতা। শত্রুদের থেকে নিরাপত্তা দেওয়ার জন্য এই কুকুরগুলিকে ব্যবহার করা হত। আর সেই কারণে ওই নিরাপত্তা দেওয়া, আগলে রাখা এই বিষয়টি রয়েছে তাদের মধ্যে সহজাতভাবে।

হিমালয়ান কুকুরদের মধ্যে ব্রিড ভাগ করার জন্য এই কেনাল ক্লাব তৈরি হয়েছিল ১৯৫৭ সালে। আগে একাধিক কুকুরকে এই সংগঠন স্বীকৃতি দিয়েছিল। সেখান থেকে কুকুরপ্রেমীদের মধ্যেও এই সংগঠনের জনপ্রিয়তা বাড়ে। একাধিক ব্রিডকে সম্মান জানানো হয়েছিল। সেই সঙ্গে সেই সকল ব্রিডের তথ্য নেওয়া হয়েছিল।যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই গাড্ডি ব্রিডের তথ্য নেওয়া ও সম্মান জানানোর কাজ শুরু হয়েছিল। অবশেষে এতদিনে তা সম্পন্ন হল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment