বিয়ের মরশুমে সোনা কিনতে ইচ্ছুক মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি। টানা কয়েক দিন দাম কমার পর মঙ্গলবার সামান্য বাড়লেও বুধবার ফের বড়সড় পতন ঘটল সোনা ও রুপোর দামে। ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সোনার দাম। কলকাতার বাজারে ২৪, ২২ ও ১৮ ক্যারেট সোনার দাম কমেছে।বুধবার, ২৫ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রকাশিত দর অনুযায়ী, সোনার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে কমেছে রুপোর দামও।
বুধবার ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম প্রতি গ্রামে কমে হয়েছে ১২,২৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৫৫০ টাকা। সাধারণত বিনিয়োগের ক্ষেত্রে এই সোনা কেনেন ক্রেতারা।
গয়না তৈরির ২২ ক্যারেট সোনার দামও কমেছে অনেকটা। বুধবার প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১,৬৪০ টাকা। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪০০ টাকা। পুরনো গয়না বিক্রি করলে প্রতি গ্রামে পাওয়া যাবে ১১,১৫২ টাকা।
অন্যদিকে, রুপোর দামও এক ধাক্কায় অনেকটা কমেছে। বুধবার কলকাতায় প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৯৬৪ টাকা।
উল্লেখ্য, প্রকাশিত দামগুলির সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত নেই। গয়না কিনলে এর সঙ্গে জিএসটি ও মেকিং চার্জ দিতে হবে। এই দাম স্বর্ণশিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত বাজারদর অনুযায়ী। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন রাজ্যের স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে কাজ করে।
Leave a Comment