তামিলনাড়ুর স্কুলে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে প্রাতঃরাশ (Breakfast Scheme) প্রকল্প চালু ছিল। এবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে প্রাতঃরাশ প্রকল্প (Breakfast Scheme) চালু হল। মঙ্গলবার থেকে ওই রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও এই প্রকল্পের (Breakfast Scheme) আওতায় আনা হয়েছে। এর ফলে নতুন করে প্রায় ১৫.৩০ লক্ষ পড়ুয়া উপকৃত হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তিরুভানমিয়ুরের গান্ধী গ্রামম এলাকার চেন্নাই মিডল স্কুলে ‘পেরুন্ধলাইভার কামারাজার ব্রেকফাস্ট স্কিম’ (Breakfast Scheme)-এর সূচনা করেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (Chief Minister C Joseph Vijay)। রাজ্যের ১৫ হাজার ৪৫৪টি স্কুলে এই প্রকল্প (Breakfast Scheme) চালু করা হবে।
#WATCH | Chennai, Tamil Nadu: Chief Minister C. Joseph Vijay eats breakfast with students of the school after launching the expansion of the rechristened Perunthalaivar Kamarajar Free Breakfast Scheme at Government Middle School in Gandhi Gramam, Thiruvanmiyur. pic.twitter.com/nEUdviHRIs
— ANI (@ANI) September 22, 2026
নতুন করে এই প্রকল্পের কাজ সম্প্রসারণের ফলে চলতি অর্থবর্ষে অতিরিক্ত ২১৭.৬৩ কোটি টাকা বরাদ্দ করেছে তামিলনাড়ু সরকার (Chief Minister C Joseph Vijay)। এর ফলে বিনামূল্যে প্রাতঃরাশ প্রকল্পের মোট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ কোটি টাকা।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতেও মিলবে প্রাতঃরাশ
এত দিন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে প্রাতঃরাশ (Breakfast Scheme) দেওয়া হত। এবার প্রথমবার সেই সুবিধা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারাও পাবে।
আরও পড়ুন: দিল্লিতে ফের যৌন নির্যাতন! পুলিশ সেজে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ, এক অভিযুক্ত ধৃত
২০২২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য এই প্রকল্প (Breakfast Scheme) চালু করেছিলেন। পরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকেও এর আওতায় আনা হয়।
স্কুলপড়ুয়াদের পুষ্টির চাহিদা পূরণ এবং ক্ষুধাজনিত সমস্যা কমানোর পাশাপাশি স্কুলে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বাড়ানোই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। নতুন করে প্রকল্প চালুর আগে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রস্তুতিও শুরু হয়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ুয়াদের খাবার পরিবেশনের জন্য রান্নার কাজও আগে থেকে সেরে রাখার ব্যবস্থা করা হয়।
#WATCH | Chennai: Tamil Nadu Chief Minister C. Joseph Vijay launches the expansion of the rechristened Perunthalaivar Kamarajar Free Breakfast Scheme at Government Middle School in Gandhi Gramam, Thiruvanmiyur, Chennai. pic.twitter.com/uk7HBwd8Ha
— ANI (@ANI) September 22, 2026
রান্নাঘর ও খাবার পরিবেশনে পরিচ্ছন্নতার নির্দেশ
নতুন করে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ২১৭.৬৩ কোটি টাকা। প্রকল্পটির (Breakfast Scheme) মোট আর্থিক বরাদ্দ এখন ৭২৪ কোটি টাকা।স্কুলের রান্নাঘর এবং খাবার পরিবেশনের জায়গায় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়ন দফতর।
আরও পড়ুন: তেলাঙ্গানার একটি হাসপাতালের এসএনসিইউতে আগুন, মৃত্যু দুই সদ্যোজাতের
স্কুল কর্তৃপক্ষ এবং রান্নার কাজে যুক্ত কর্মীদেরও স্বাস্থ্যসম্মত ভাবে খাবার তৈরি ও নির্দিষ্ট সময়ে তা পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে ১৭ সেপ্টেম্বর থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল। তবে মুখ্যমন্ত্রী বিজয়(Chief Minister C Joseph Vijay) সেই সময় লন্ডনে থাকায় উদ্বোধনের দিন পিছিয়ে ২২ সেপ্টেম্বর করা হয়।
আপাতত বাদ চেঙ্গলপট্টু ও তিরুপুর
মঙ্গলবার রাজ্যজুড়ে প্রকল্পটি নতুনভাব চালু হলেও চেঙ্গলপট্টু এবং তিরুপুর জেলায় আপাতত তা চালু হচ্ছে না। ওই দুই জেলায় মাদুরান্থকম এবং ধারাপুরম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে। সেই কারণেই এই দুই জেলায় মঙ্গলবার এই অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। সাপ্তাহিক মেনু হিসেবে ঠিক করা হয়েছে, সোমবার পড়ুয়াদের উপমা, মঙ্গলবার খিচুড়ি, বুধবার পঙ্গল এবং বৃহস্পতিবার ফের উপমা দেওয়া হবে। শুক্রবার থাকবে মিষ্টি পদ।
Leave a Comment