‘তেরঙা ওড়াও’ কর্মসূচি ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোয়ায়েন ৩২ হাজার পুলিশ ও আধাসেনা

By Suman Debnath

October 16, 2026 11:05 AM

‘তেরঙা ওড়াও’ কর্মসূচি ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোয়ায়েন ৩২ হাজার পুলিশ ও আধাসেনা


দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তবে কর্মসূচি শুরুর আগেই পার্ক বন্ধ রাখা সিদ্ধান্ত জানিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। শুক্রবার ও শনিবার অর্থাৎ ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অন্য দিকে সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য শুক্রবার দিল্লিতে ৩২ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

কর্মসূচির আগেই তাঁকে আটক করা হতে পারে বলে আশঙ্কা করছেন দীবকে। তাঁর অভিযোগ নম্বর প্লেটহীন গাড়িতে করে তাঁকে অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র আধিকারিকেরা তাঁর বাড়ির উপর নজর রাখছেন বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদকি বৈঠক দীপকে বলেন, ‘দেশের তেরঙা ওড়ানোর জন্য যদি আমাদের জেলে যেতে হয়, তা হলে আমরা তার জন্য প্রস্তত।‘ শুক্রবারের কর্মসূচিতে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:  ১৩টির বদলে বছরে ১২ বার রিচার্জ, নতুন নিয়মের স্বস্তির খবর শোনালেন রাঘব চাড্ডা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment