---Advertisement---

‘যুব সমাজ নজর রাখছে’, নতুন শিক্ষামন্ত্রীকে বার্তা দিয়ে ৫ দফা দাবির কথা মনে করাল CJP

By Suman Debnath

July 25, 2026 9:56 PM

‘যুব সমাজ নজর রাখছে’, নতুন শিক্ষামন্ত্রীকে বার্তা দিয়ে ৫ দফা দাবির কথা মনে করাল CJP

---Advertisement---


প্রহ্লাদ জোশীর হাতে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব যাওয়ার পরই প্রতিক্রিয়া ছাত্র আন্দোলনের। প্রশ্নফাঁস বন্ধ, পাঁচ দফা দাবি কার্যকর এবং এক মাসের মধ্যে বৈঠকের আশ্বাস নিয়ে মুখ খুললেন সৌরভ দাস।

দিল্লি: ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী (Pralhad Joshi)। এই আবহেই ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) মুখ্য মুখপাত্র সৌরভ দাস (Saurav Das) নতুন শিক্ষামন্ত্রীকে স্পষ্ট বার্তা দিলেন। তাঁর দাবি, আন্দোলনের মূল দাবিগুলিই সরকারকে পদক্ষেপ করতে বাধ্য করেছে এবং এখন দেশের যুব সমাজ নতুন শিক্ষামন্ত্রীর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে।

সৌরভ দাস বলেন, তাঁদের উত্থাপিত দাবি এবং উদ্বেগের বিষয়গুলি সরকার গুরুত্ব দিতে বাধ্য হয়েছে। তাঁর কথায়, এই আন্দোলন শুধুমাত্র একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণীদের সমর্থন পাওয়ার কারণেই এটি জাতীয় স্তরে পৌঁছেছিল।

আরও পড়ুন:  সিকিমে ভূমিধসে টানেলে আটকে মৃত কমপক্ষে ৮ শ্রমিক

নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “যে-ই শিক্ষামন্ত্রী হোন না কেন, তাঁকে বুঝতে হবে দেশের যুব সমাজ সবকিছু দেখছে। তাঁরা জবাবদিহি চাইবে। সময় এলে যুবসমাজের স্বার্থে কাজ করতে হবে। প্রশ্নফাঁস বন্ধ করতে হবে এবং আমাদের দাবি সনদে থাকা পাঁচ দফা সুপারিশ কার্যকর করতে হবে।”

তিনি আরও জানান, খুব শীঘ্রই নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে তাঁদের প্রতিনিধিদল বৈঠক করবে। সৌরভ দাসের দাবি, সরকার এক মাসের মধ্যে বৈঠকের আশ্বাস দিয়েছে। সেই বৈঠকের পর সরকারের অবস্থান স্পষ্ট হবে বলেও তিনি মন্তব্য করেন।

NEET-UG প্রশ্নফাঁস বিতর্কের জেরে দেশজুড়ে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তার পরিণতিতেই শিক্ষা মন্ত্রকে বড় পরিবর্তন এসেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এখন নতুন শিক্ষামন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরীক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া। সেই প্রেক্ষাপটেই ছাত্র সংগঠনগুলির চাপ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  যুদ্ধ পরিস্থিতির প্রভাব, জ্বালানি রপ্তানিতে নতুন করনীতি কেন্দ্রের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment