---Advertisement---

ভারী বৃষ্টি ও ধসের জেরে ২ দিনের জন্য স্থগিত চারধাম যাত্রা, জারি কমলা সতর্কতা

By Suman Debnath

July 28, 2026 1:30 PM

ভারী বৃষ্টি ও ধসের জেরে ২ দিনের জন্য স্থগিত চারধাম যাত্রা, জারি কমলা সতর্কতা

---Advertisement---


উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টি ও একাধিক জায়গায় ভূমিধসের কারণে স্থগিত চারধাম যাত্রা। তবে আপাতত দুদিনের জন্য চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছে। মঙ্গল ও বুধবার এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন। গাড়োয়াল বিভাগের কমিশনারের দপ্তরের কর্তাদের মতে, আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হলে এবং যাত্রাপথ নিরাপদ হিসেবে নিশ্চিত হওয়ার পরে পুনরায় তীর্থযাত্রা শুরু করা হবে।

রাজ্যের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। এদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) উত্তরাখণ্ডের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় রাজ্য প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রীদের কিছুদিন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ভারী বৃষ্টির ফলে যে কোনও সময় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। এর পাশাপাশি এই সময়ে কোনও নদীর কাছাকাছি পর্যটকদের না যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:  মঙ্গলবার মধ্যরাতে বৈঠক ‘ককরোচ-দের’, নিট প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আশ্বাস

স্থানীয় বাসিন্দা, পর্যটক ও চারধাম যাত্রায় অংশ নিতে আসা ভক্তদের আবহাওয়া দপ্তর ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের দাবি, সকলের নিরাপত্তাই বর্তমানে সবোর্চ্চ অগ্রাধিকার। আবহাওয়া খারাপ থাকার কারণে মঙ্গলবার কয়েকটি জেলার সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: ডিসিপি-র নির্দেশেই পেলেট গান চালিয়েছিল র‍্যাফ! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়োগ, তেহরি ওবং পৌরি গাড়োয়াল জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। গোটা পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে। প্রয়োজন অনুযায়ী, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:  Indian Railways New Rules 2026: বিনা টিকিটে যাত্রা করলে ৫০০ টাকা জরিমানা, ভিক্ষাবৃত্তির জন্য ২০০০ টাকা পর্যন্ত জরিমানা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment