নভেম্বরের শেষ সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনের সম্ভাবনা, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে হতে পারে আলোচনা

By Suman Debnath

November 24, 2026 2:25 PM

নভেম্বরের শেষ সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনের সম্ভাবনা, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল নিয়ে হতে পারে আলোচনা


নভেম্বরের শেষ সপ্তাহের সংসদের তিন দিনের বিশেষ অধিবেশন বসতে পারে। সূত্রের খবর, আগামী ২৬ নভেম্বরে এই অধিবেশনে ডাকার পরিকল্পনা রয়েছে। মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে ওই অধিবেশনে।

এই দুই বিষয়কে সামনে রেখে একটি বিলও সংসদে পেশ করা হতে পারে বলে সূত্রের দাবি। যদিও অধিবেশনের দিনক্ষণ বা আলোচ্যসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা, স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, হাসপাতালে ভর্তি ৩২ জন

সূত্রের আরও খবর, নভেম্বরের শেষ সপ্তাহে বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষস্থানীয় নেতাদের নিজ নিজ রাজ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই নির্দেশ, তার সঙ্গে সংসদের সম্ভাব্য বিশেষ অধিবেশনের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:  ‘আমি যা করেছি ক্ষমার অযোগ্য, নিজের দিকে তাকাতে পারছি না’, প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা রুচিকার  

উল্লেখ্য, ২০২৩ সালেল সংসদে পাশ হয়েছিল সংবিধানের ১০৬তম সংশোধনী আইন। এই আইনে লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের সংস্থান রাখা হয়েছে। তবে সংবিধানের ৩৩৪এ অনুচ্ছেদ অনুযায়ী, সংশোধনী কার্যকর করার বিষয়টি নির্ভর করছে পরবর্তী জনগণনার পর আসন পুনর্বিন্যাসের উপর। অর্থাৎ, সংশোধনী কার্যকর হওয়ার পর প্রথম যে জনগণনা হবে, তার প্রাসঙ্গিক পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করার কথা।

আরও পড়ুন: বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, তারেক সরকারের কাছে বিমানের আর্জি

ডিলিমিটেশন বলতে নির্বাচনী কেন্দ্রগুলির ভৌগোলিক সীমানা নতুন করে নির্ধারণ করাকে বোঝায়। এই প্রক্রিয়ায় লোকসভা কেন্দ্রগুলির সীমানা এবং সংসদীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। প্রস্তাবিত বিলের বিষয়বস্তু এবং তার প্রভাব অবশ্য নির্ভর করবে সংসদে পেশ করা বিধানগুলির উপর।

আরও পড়ুন:  কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের অফিসের বাইরে বিক্ষোভে নেহা বোরা-সহ পরিবেশবিদরা

এ দিকে, সংসদের বাদল অধিবেশন গত ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হলেও ২১ নভেম্বর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি বলে সূত্রের খবর। লোকসভা ও রাজ্যসবা কোনওটিই আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়নি। ফলে নতুন করে অধিবেশন আহ্বান না করেও সংসদের বৈঠক পুনরায় শুরু করা সম্ভব। তবে বিশেষ অধিবেশনের দিনক্ষণ এবং সম্ভাব্য বিলের বিষয়বস্তু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি কেন্দ্র।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment