প্রথম ব্যাচের প্রায় ১৮ হাজার অগ্নিবীরের চার বছরের মেয়াদ শেষ হওয়ার ঠিক মুখেই বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা অগ্নিবীরদের মেয়াদ বর্তমান চার বছর থেকে আরও দু’বছর বৃদ্ধি করার সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্যম জানিয়েছেন, সমস্ত অগ্নিবীরকেই সশস্ত্র বাহিনীতে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। মূলত কাজের খতিয়ান ও পারফরম্যান্স পর্যালোচনার ওপর ভিত্তি করেই এই মেয়াদবৃদ্ধির সুযোগ পাবেন জওয়ানরা। লোকসভা নির্বাচনের আগে ও পরে এই অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে প্রবল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তের সেনায় যোগ দিতে ইচ্ছুক যুবকদের মধ্যেও ক্ষোভ দেখা গিয়েছিল। এই আবহে মেয়াদের শেষলগ্নে এসে কেন্দ্রের এই পদক্ষেপ চাকরিপ্রার্থীদের কাছে বড়সড় স্বস্তি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
VIDEO | At a Cabinet briefing, Chief of Defence Staff Lt Gen NS Raja Subramani says, “Today is a very important day for the Indian Armed Forces and our Agniveers. The Cabinet has approved a pathway for Agniveers to be absorbed into the Indian Armed Forces…The Agnipath scheme was introduced on June 14, 2022. At the time, it was decided that Agniveers would undergo continuous performance evaluations and that the scheme would be reviewed periodically. The four-year tenure of the first batch of Agniveers is now nearing completion. During these four years, we have received positive feedback on their performance. As you know, 25 per cent of Agniveers are enrolled in the regular forces based on merit. Earlier, the remaining 75 per cent were to exit the forces and enter civilian life as disciplined and motivated young people. Under the revised scheme, however, the remaining 75 per cent will be offered another engagement period of two years. On completion of this additional two-year period, all Agniveers who are willing to continue will be enrolled in the Armed Forces, subject to objective selection criteria. These are the four major aspects of the scheme.”
— Press Trust of India (@PTI_News) November 4, 2026
মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী হওয়ার সুযোগ
অগ্নিপথ প্রকল্পের প্রাথমিক শর্ত অনুযায়ী, চার বছরের চুক্তিতে সেনায় জওয়ানদের নিয়োগ করার কথা বলা হয়েছিল। মেয়াদ শেষে তাঁদের মধ্যে থেকে মাত্র ২৫ শতাংশ জওয়ানকে নিয়মিত বাহিনীতে রেখে দেওয়ার নিয়ম ছিল। বাকি ৭৫ শতাংশকে অবসর নিতে হত। কিন্তু এবার সেই নিয়মে বড়সড় রদবদল ঘটল। সিডিএস জেনারেল সুব্রহ্মণ্যম স্পষ্ট জানিয়েছেন, প্রকল্পের শুরু থেকেই এটি পর্যালোচনার স্তরে ছিল। প্রতি বছর অগ্নিবীরদের কাজের মূল্যায়ন করা হয়েছে এবং সেই পর্যালোচনার ভিত্তিতেই জওয়ানদের মেয়াদ আরও দুবছর বাড়ানোর সিদ্ধান্তে উপনীত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
রাজনৈতিক বিতর্ক ও ভবিষ্যতের দিশা
অগ্নিপথ প্রকল্প চালুর পর থেকেই বিরোধী দলগুলি লাগাতার এই স্বল্পমেয়াদি নিয়োগ কাঠামোর সমালোচনা করে আসছিল। বিরোধীদের দাবি ছিল, চার বছর পর সেনার চাকরি থেকে অবসর নেওয়ার পর যুবকদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এই বিতর্কের মাঝেই সরকারের এই মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, দু’বছর মেয়াদ বৃদ্ধির ফলে জওয়ানরা নিজেদের দক্ষতা প্রমাণের জন্য আরও বেশি সময় পাবেন এবং স্থায়ী বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগও তুলনামূলকভাবে বাড়বে। পাশাপাশি পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের যে সমস্ত যুবক সেনায় যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছেও এই সিদ্ধান্ত একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিল।
Leave a Comment