ডিএ-জট কাটাতে ১২ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক

By kolamkotha.com

September 5, 2026 9:30 AM

ডিএ-জট কাটাতে ১২ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক


বিকেল ৫টায় ওই বৈঠকে কর্মচারী সংগঠনের প্রতিনিধি ও তাঁদের আইনজীবীরা অংশ নেবেন। তার আগে ৫ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া ডিএ-র হিসাব, দাবি এবং সংশ্লিষ্ট নথি-সহ লিখিত বক্তব্য কমিটির কাছে ই-মেলে পাঠাতে বলা হয়েছে

দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA)-জট কাটাতে ফের আলোচনায় বসছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক হবে। বিকেল ৫টায় ওই বৈঠকে কর্মচারী সংগঠনের প্রতিনিধি ও তাঁদের আইনজীবীরা অংশ নেবেন। তার আগে ৫ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া ডিএ (DA)-র হিসাব, দাবি এবং সংশ্লিষ্ট নথি-সহ লিখিত বক্তব্য কমিটির কাছে ই-মেলে পাঠাতে বলা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের (Supreme Court)  নির্দেশেই এই বৈঠকের আয়োজন। বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ ডিএ(DA)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কর্মচারী সংগঠন ও তাঁদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে কমিটিকে দায়িত্ব দিয়েছিল। ১২ সেপ্টেম্বরের বৈঠকের পর আলোচনার অগ্রগতি জানিয়ে কমিটিকে সুপ্রিম কোর্টে (Supreme Court) রিপোর্ট জমা দিতে হবে। আগামী ২৭ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি।

আরও পড়ুন:  মোদীর বারাণসীতে ফের ধাক্কা গেরুয়া শিবিরের, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও হেরে গেল বিজেপি

কর্মচারীদের অন্যতম প্রধান দাবি, রোপা ২০০৯-এর বিধি অনুযায়ী ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স’ বা এআইসিপিআইয়ের ভিত্তিতেই ডিএ নির্ধারণ করতে হবে। তাঁদের অভিযোগ, রাজ্য সেই নিয়ম মেনে ডিএ দেয়নি। পশ্চিমবঙ্গের নিজস্ব কোনও পৃথক কনজিউমার প্রাইস ইনডেক্স নেই বলেও তাঁদের দাবি।

এদিকে, সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য জানিয়েছে, সরকারি কর্মী, সরকারপোষিত কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে প্রায় ৪২ হাজার কোটি টাকা প্রয়োজন। সরকারি কর্মীদের জন্য ১১,৭৯০ কোটি, সরকারপোষিত কর্মীদের জন্য ১৮,৩৬৯ কোটি এবং পেনশনভোগীদের জন্য ১১,৬১১ কোটি টাকা লাগবে বলে রাজ্যের হিসাব। রাজ্যের দাবি, বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ ইতিমধ্যেই মেটানো হয়েছে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছিলেন, প্রায় ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গে নেই একটিও মাওবাদী! রাজ্যসভায় বড় দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

তবে কর্মচারীদের দাবি, বহু শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক ও পেনশনভোগী এখনও বকেয়া এরিয়ার পাননি। সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এবিটিএ-র মামলায় বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে বলেছে।

বকেয়া ডিএ-র ৮৫ শতাংশ মিটিয়ে বাকি ১৫ শতাংশে ছাড় এবং ২০০৮-২০১৫ সালের বকেয়া দু’বছরে চার কিস্তিতে মেটানোর যে প্রস্তাব রাজ্য দিয়েছে, তাতেও আপত্তি রয়েছে কর্মচারীদের। ১২ সেপ্টেম্বরের বৈঠকে তাই ডিএ-র হিসাব, এআইসিপিআই, ১০০ শতাংশ বকেয়া মেটানো এবং কিস্তির প্রস্তাব—সবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

দেখুন: [embed]https://www.youtube.com/watch?v=k4BX9a-NBVE[/embed]


[ad_2]

No comments to show.

Leave a Comment