---Advertisement---

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিস

By kolamkotha.com

August 24, 2026 7:50 PM

---Advertisement---


ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে এবার কেন্দ্র ও রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কেন্দ্র, ঝাড়খণ্ড সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনকে নোটিস পাঠিয়েছে।

২০২৫-এর ‘ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি কম্পিটিটিভ এগজামিনেশন’-এর স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমাজকর্মী হরিশরণ দেবগণ মামলা করেছিলেন। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। মামলাকারীর আইনজীবী পরীক্ষায় ওঠা অভিযোগগুলি সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানান। বিকল্প হিসেবে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের প্রস্তাবও দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার আবেদনও জানানো হয়েছে।

পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে সম্প্রতি ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনের চাপে হেমন্ত সোরেনের সরকার ২২টি নিয়োগ পরীক্ষা বাতিল করে সংস্কারের সিদ্ধান্ত নেয়। তবে সরকারের সেই সিদ্ধান্তের উপর গত সপ্তাহেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। এবার গোটা নিয়োগ প্রক্রিয়ায় ওঠা অভিযোগের তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের নজর পড়ল।

---Advertisement---

No comments to show.

Leave a Comment