চিংড়ি মাছের নাম শুনলেই ভোজনরসিক বাঙালির জিভে জল চলে আসে। চিংড়ি (Prawn Recipe) মালাইকারি, সর্ষে চিংড়ি (Prawn Recipe) , ডাব চিংড়ির (Prawn Recipe) পাশাপাশি এখন রেস্তরাঁর মেনুতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কচুপাতা চিংড়ি ভাপা (Prawn Recipe)। কচুপাতার স্বাদ ও চিংড়ির (Prawn Recipe) অনবদ্য যুগলবন্দিতে তৈরি এই পদ গরম গরম ভাতের সঙ্গে খেতে লাজবাব লাগে। অল্প কিছু উপকরণেই বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু রেসিপি। নিচে রইল কচুপাতা এবং চিংড়ির (Prawn Recipe) অসাধরণ মেলবন্ধনে তৈরি রেসিপির প্রণালী।
উপকরণ-
কচুপাতা-১০টি
কুচো চিংড়ি-৫০০ গ্রাম
সর্ষের তেল-২০০ গ্রাম
সর্ষে বাটা-৩ টেবিল চামচ
পোস্ত বাটা- ৪ টেবিল চামচ
কাজুবাদাম বাটা- ২ টেবিল চামচ
নারকের কোরা- ১ কাপ
কাঁচালঙ্কা- ৫টি (বাটা)
হলুদ গুঁড়ো- ২ চা চামচ
নুন ও চিনি- স্বাদমতো
পাতিলেবু-১টি
আরও পড়ুন: বিদেশে চিকিৎসার ছাড়পত্র মিলবে? অভিষেকের আবেদনে সুপ্রিম কোর্টে আজ ভাগ্য নির্ধারণ
প্রণালী- প্রথমে কচুপাতা (Prawn Recipe) ভালোভাবে ধুয়ে সরু করে কুচি করে নিন। এরপর নুন ও লেবুর রস মেশানো গরম জলে কয়েক মিনিট ভাপিয়ে তুলে জল ঝরিয়ে রেখে দিন।
অন্যদিকে কুচো চিংড়ি (Prawn Recipe) পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা করে ভেজে নিন। এবার সেই কড়াইতেই কাঁচালঙ্কা বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা ও কাজুবাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা চিংড়ি (Prawn Recipe) দিয়ে নাড়াচাড়া করুন। এরপর স্বাদমতো নুন ও সামান্য চিনি মিশিয়ে দিন। সঙ্গে নারকেল কোরা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। সবশেষে আগে থেকে ভাপিয়ে রাখা কচুপাতা কুচি মিশিয়ে ২-৩ মিনিট নেড়ে গ্যাস বন্ধ করে দিন।
আরও পড়ুন: রুশ মিসাইল বৃষ্টিতে কাঁপল কিয়েভ, মৃত ১৭
রান্না নামানোর পর উপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিন। তারপর ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কচুপাতা চিংড়ি (Prawn Recipe)। ছোট থেকে বড় সবারই চিভে জল এনে দেবে এই সুস্বাদু রেসিপি (Prawn Recipe)।
Leave a Comment