---Advertisement---

টরন্টো প্ল্যাটফর্ম পুরস্কার জয় নাগাল্যান্ডের ‘অঙ্গ’ ছবিকে পৌঁছে দিল অস্কারের মঞ্চে

By Suman Debnath

September 22, 2026 3:05 PM

টরন্টো প্ল্যাটফর্ম পুরস্কার জয় নাগাল্যান্ডের ‘অঙ্গ’ ছবিকে পৌঁছে দিল অস্কারের মঞ্চে

---Advertisement---


‘অস্কার’ মনোনয়নের দৌড় থেকে ছিটকে গিয়েছিল এই ছবি। মারাঠি ছবি ‘গোনধল’- কাছে হেরে গিয়েছিল নাগাল্যান্ডের থেজা রিওর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘অঙ্গ’ (Angh)। তবে ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘অঙ্গ’ (Angh) জিতে নিয়েছেন ‘প্ল্যাটফর্ম পুরস্কার’। এ বছরের ‘প্ল্যাটফর্ম প্রতিযোগিতা’য় ১২টি ছবির মধ্যে একমাত্র ভারতীয় ছবি ছিল ‘অঙ্গ’ (Angh)। নাগাল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা। পুরস্কার হিসেবে মিলেছে ২০ হাজার কানাডার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩.৮৬ লক্ষ টাকা।

টরেন্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ের পরই ঘুরপথে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়ে ঢুকে পড়ল ‘অঙ্গ’ (Angh)। ২০২৬ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারর জিতে ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ’-এ অস্কারের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে ছবিটি। ‘প্ল্যাটফর্ম জুরি টরন্টো চলচ্চিত্র’ উৎসবের এই বিভাগে ‘অঙ্গ’ (Angh)-কে সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করেছে।

চলতি বছর থেকে অ্যাকাডেমি নতুন নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী, কোনও অ-ইংরেজি ভাষার ছবি ছয়টি নির্দিষ্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে যে কোনও একটিতে পুরস্কার জিতলে অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবে।

এই ছয়টি পুরস্কারের মধ্যে রয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসবের সেরা ছবির গোন্ডেন বিয়ার, বুসানের বুসান অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম, কান চলচ্চিত্র উৎসবের পাল্ম দ’অর, সানড্যান্সের ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ, টরন্টোর প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড এবং ভেনিস চলচ্চিত্র উৎসবের গোল্ডেন লায়ন।

ফলে টরন্টোয় প্ল্যাটফর্ম পুরস্কার জেতার পর ‘অঙ্গ’ ৯৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হবে অস্কার অনুষ্ঠান।

আরও পড়ুন: অস্কারের দৌড়ে ভারতের বাজি মারাঠি ‘গোনধল’

ষাটের দশকের গোড়ার দিকের নাগাল্যান্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘অঙ্গ’ (Angh)। ছবির প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে এক গ্রামপ্রধান। যিনি বর্তমানে প্রাক্তন গ্রামপ্রধান হয়ে গিয়েছেন। আর তাঁর একটি ছেলে রয়েছে। তাঁরা এমন একটি সম্প্রদায়ের অংশ, যারা প্রাচীন জীবনযাত্রা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা চালাচ্ছে। বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ সেই জীবনে এক আমেরিকান ধর্মপ্রচারকের আগমন ঘটে। যা তাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় এবং পরিবর্তনশীল পৃথিবী নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি এনে দাঁড়া পিতা-পুত্রকে।

সরকারি অস্কার মনোনয়নে ‘গোনধল’-এর কাছে পরাজয়

নাগা পরিচালক থেজা রিও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। অস্কারে সরকারি মনোনয়ন পাওয়ার পরেও দৌড়ে মারাঠি ছবি ‘গোনধল’-এর কাছে হেরে যায়। ‘গোনধল’-এর পরিচালক সন্তোষ দাভাখর। ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’-ও ভারতের সরকারি বাচাইয়ের দৌড়ে ছিল।

সরকারি ভাবে নির্বাচিত ছবি ‘গোনধল’ অস্কারে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। অন্যদিকে টরন্টোয় পাওয়া পুরস্কার পাওয়ার সুবাদে ‘অঙ্গ’ (Angh) আলাদা পথে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অস্কারের যোগ্যতা অর্জন করল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment