---Advertisement---

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া নুসরত জাহানের

By Suman Debnath

July 25, 2026 9:35 PM

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া নুসরত জাহানের

---Advertisement---


ছাত্রদল জিতেছে। দিল্লির যন্তর মন্তরে তাঁদের প্রতিবাদটা একদম বৃথা যায়নি। নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের উপর অন্যায় হচ্ছে। এই নিয়ে সবার আগে প্রতিবাদ জানিয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। সঙ্গ দিয়েছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি।  তাঁর অনশনটা তরুণদের ঝাঁকিয়ে দিয়েছিল। আর তারপরেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের আগুন। আর আজ শনিবার, শেষমেশ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও মানতে বাধ্য হলেন ছাত্রদের দাবি। তাঁর ইস্তফা নিয়ে এবারে মুখ খুললেন অভিনেত্রী আর প্রাক্তন সাংসদ নুসরত জাহান। তিনি সোজাসাপটা বললেন, ‘সরকার শেষ পর্যন্ত একগুঁয়ে মনোভাব পোষণ করেনি এটাই বড় কথা।’

নুসরত বরাবরই স্পষ্টবক্তা।  আর আজও সাংবাদিকদের কাছে সেইভাবেই মুখ খুললেন। তাঁর মতে, ‘শিক্ষার্থী আর যুবসমাজ দেশের ভবিষ্যৎ। ওদের সঙ্গে অন্যায় মানে, দেশের ভবিষ্যৎ ঠকানোর মতো ব্যাপার। গত দশ দিনের ঘটনা দেশের একতা দেখিয়েছে।’

আরও জানান, সরকার যা করেছে, তাতে তিনি খুব খুশি। জানিয়েছেন, ‘খুব ভালো লাগছে, সরকার শিক্ষার্থীদের মন আর আবেগটা বুঝতে পেরেছে। কারণ, জনগণ সরকার বানায়। আমাদের অধিকার রক্ষার জন্য আমরা তাঁদের নির্বাচিত করি। তাহলে সেই অধিকার বিপন্ন হলে সবাই চিন্তিত হবে, এটাই তো স্বাভাবিক।’

নুসরত আরও সরাসরি মুখ খোলেন। মন্তব্য করেন ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়েও। জানান, ‘বাংলার নির্বাচনেও জনগণের রায় দেখেছি। আজও গণতন্ত্রের জয় দেখতে পেলাম।’ তিনি আশ্বস্ত, এবার ‘নতুন ভারত’ আর চুপ থাকবে না। রাজনৈতিক দলগুলো যেন এইরকম স্পর্শকাতর বিষয়ে অতি রাজনীতি না করে, এমনটাই চান নুসরত। তাঁর কথায় ‘শিক্ষার্থীরা ন্যায় পেয়েছে। একজন নাগরিক হিসেবে এটা আমাকে নিরাপত্তা আর স্বস্তি দিয়েছে।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment