ভারতWednesday , 7 October 2026
  1. Bangladesh
  2. Business
  3. Entertainment
  4. Food
  5. India
  6. Life Style
  7. Northeast India
  8. Politics
  9. Sports
  10. Technology
  11. Tourism
  12. Tripura
  13. West-bengal
  14. World
আজকের সর্বশেষ সবখবর

গোপন ক্যামেরা শনাক্ত করুন সহজেই

Suman Debnath
July 22, 2026 9:30 am
Link Copied!


ছুটি কাটাতে দেশে হোক কিংবা দেশের বাইরে পর্যটকদের প্রথম পছন্দ হোটেল বা রিসোর্ট। পর্যটন স্থানগুলোর আসেপাশে তাই প্রচুর হোটেলের দেখা মেলে। নিরাপত্তার আশায় নেওয়া এই হোটেল রুমই হয়ে উঠতে পারে আপনার জন্য মরণফাঁদ ।


ইদানীং হোটেল রুমে লুকানো গোপন ক্যামেরা বসিয়ে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের মতো ঘটনা ঘটছে দেশে-বিদেশে। এই ধরনের কার্যকলাপ ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ফলে ভ্রমণে নিশ্চিন্তে থাকার আগে সতর্ক থাকা এখন জরুরি ।


কোথাও ঘুরতে গেলে তাই আগে আপনার হোটেল বা রিসোর্টের কক্ষটি গোপন ক্যামেরামুক্ত কিনা তা জানা জরুরি। অনেকে মনে করেন, এসব গোপন ক্যামেরা শনাক্ত করতে আলাদা কোনো আধুনিক যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু বাস্তবে স্মার্টফোনই হতে পারে কার্যকর হাতিয়ার। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণে বের হলে সামান্য কিছু সচেতনতা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।


যেমন, আপনার হাতে থাকা স্মার্টফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করেই গোপন ক্যামেরার লেন্স খুঁজে পাওয়া সম্ভব। লুকানো ক্যামেরার লেন্স থেকে আলো প্রতিফলিত হয়। এজন্য কক্ষের সব আলো বন্ধ করে ফ্ল্যাশলাইট চালু করতে হবে। এরপর এয়ার ভেন্ট, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, ঘড়ি বা আয়নার মতো জায়গায় আলো ফেলতে হবে। আলোয় যদি ক্ষুদ্র প্রতিফলন বা লেন্সের মতো কিছু দেখা যায়, সেটি সন্দেহজনক হতে পারে।


ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড আলো শনাক্ত


গোপন ক্যামেরা থেকে নির্গত অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা যায় না। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা যায়। এজন্য কক্ষের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা চালু করে সন্দেহজনক স্থানগুলো স্ক্যান করতে হবে। ক্যামেরার স্ক্রিনে ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা গেলে সেটি ইনফ্রারেড আলো হতে পারে, যা গোপন ক্যামেরার উপস্থিতির ইঙ্গিত দেয়।


ফ্ল্যাশলাইট দিয়ে লেন্স শনাক্ত করুন

গোপন ক্যামেরার লেন্সে আলো ফেললে তা থেকে প্রতিফলন দেখা যেতে পারে। এজন্য প্রথমে কক্ষের সব আলো নিভিয়ে স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করুন। এরপর ধোঁয়া শনাক্তকারী যন্ত্র (স্মোক ডিটেক্টর), এয়ার ভেন্ট, দেয়ালঘড়ি, বৈদ্যুতিক সকেট, টিভি, আয়না বা অন্য কোনো সন্দেহজনক স্থানে আলো ফেলুন। কোথাও ছোট কোনো লেন্সের মতো প্রতিফলন দেখা গেলে সেটি ভালোভাবে পরীক্ষা করুন।


ওয়াই-ফাই নেটওয়ার্কে সন্দেহজনক ডিভাইস শনাক্ত


অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। স্মার্টফোন দিয়ে রুমের ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত যন্ত্র শনাক্ত করা সম্ভব। স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের ডিভাইস যেমন আইপি ক্যামেরা বা ক্যামেরা দেখা যায়, সেটি নিয়ে সতর্ক হতে হবে।


ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ব্যবহার


বর্তমানে স্মার্টফোনের জন্য এমন অনেক অ্যাপ রয়েছে, যা দিয়ে গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব। এসব অ্যাপ ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র বা অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে রুমের সন্দেহজনক স্থানে পরীক্ষা করলেই সম্ভাব্য লুকানো ক্যামেরা ধরা পড়তে পারে।


সন্দেহ হলে কী করবেন?

যদি কোনো ডিভাইস বা স্থানে গোপন ক্যামেরার সন্দেহ হয়, সেটি নিজে খুলতে বা নষ্ট করার চেষ্টা করবেন না। বিষয়টি সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজন হলে অন্য কক্ষে স্থানান্তরের অনুরোধ করুন এবং পরিস্থিতি গুরুতর মনে হলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।


আমার বাঙলা/ হুমায়রা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।