---Advertisement---

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

By Suman Debnath

July 29, 2026 9:42 AM

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

---Advertisement---


মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২১১ রান। তবে সহজ মনে হলেও সেই লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয় সফরকারীরা। জেইডেন সিলসের আগুনঝরা বোলিংয়ে মাত্র ১২০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। তাতে ৯০ রানের দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।


২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেন পাকিস্তানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। ইনিংসের সর্বোচ্চ জুটি আসে শেষ উইকেটে, যেখানে বাবর আজম ও মোহাম্মদ আব্বাস ৪৯ রান যোগ করেন।

আরও পড়ুন:  বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান


পাকিস্তানের হয়ে একমাত্র লড়াই করেন বাবর আজম। ১০৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া দুই অঙ্কের রান করতে পেরেছেন কেবল মোহাম্মদ রিজওয়ান (১১) ও মোহাম্মদ আব্বাস (২৩)। বাকি আট ব্যাটারই আউট হন এক অঙ্কের রানে, যা পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের চিত্র স্পষ্ট করে।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন জেইডেন সিলস। দুটি করে উইকেট নেন কেমার রোচ ও জাস্টিন গ্রিভস। আর একটি উইকেট নেন শামার জোসেফ।


এর আগে চতুর্থ দিনের শুরুতে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটে ১২৬ রানে দিন শুরু করা উইন্ডিজ দলীয় স্কোরে যোগ করতে পেরেছে ৫৫ রান।


আরও পড়ুন:  মুন্সীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment