---Advertisement---

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

By Suman Debnath

September 20, 2026 5:35 PM

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

---Advertisement---


পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক দিন পরই পূর্ব উপকূলের সাগরে একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।


দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় আজ রোববার উত্তর কোরিয়া তাদের পূর্ব সাগরে (জাপান সাগর নামেও পরিচিত) অজ্ঞাত এই বস্তু নিক্ষেপ করে। এর মাত্র আট দিন আগে পিয়ংইয়ং একই সাগর লক্ষ্য করে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যেটিকে তারা যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ বলে দাবি করেছিল। এদিকে চলতি সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম বন্ধ করার একটি প্রস্তাব দেওয়া হলেও পিয়ংইয়ং তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।


রোববারের এই উৎক্ষেপণের বিষয়টি জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, নিক্ষিপ্ত বস্তুটি একটি ‘সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হতে পারে। পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে জানায় যে বস্তুটি ইতিমধ্যে সাগরে গিয়ে পড়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


আমার বাঙলা/রাজীব



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment