---Advertisement---

কলাপাড়ায় খেলাফত মজলিসে’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

By Suman Debnath

August 1, 2026 7:05 PM

কলাপাড়ায় খেলাফত মজলিসে’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

---Advertisement---


কলাপাড়ায় খেলাফত মজলিসে’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত


কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় খেলাফত মজলিস উপজেলা শাখার কর্মি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে সদর রোডে অবস্থিত কলাপাড়া খেলাফত মজলিস উপজেলা কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা খেলাফত মজলিস’র সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিঃ মোঃ মাহফুজুর রহমান জোনাল পরিচালক, খেলাফত মজলিস, বরিশাল বিভাগ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ কামরুল আহসান সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস, পটুয়াখালী জেলা।

আরও বক্তব্য রাখেন মোঃ আবু সায়েম সাধারণ সম্পাদক, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক ও মাসুম বিল্লাহ, সদস্য খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখা। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাড. গোলাম মোস্তফা সহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও পড়ুন:  হঠাৎ ডেস্কটপে ফেসবুক ব্যবহারে বিভ্রাট

এ সময় বক্তারা বলেন, খেলাফত মজলিস একটি ইনসাফ পূর্ণ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্ঘবদ্ধ করে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সকল ইউনিটের নেতাকর্মী, আমন্ত্রিত অতিথিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment