---Advertisement---

জনসচেতনতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ

By Suman Debnath

July 27, 2026 5:25 PM

জনসচেতনতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ

---Advertisement---


মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে টাউন হল সভার আয়োজন করেছে র‍্যাব-৮, বরিশাল।


আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এ সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, র‍্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা), পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, অভিভাবক, ইমাম, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন:  কী ঘটেছিল বিশ্বকাপ ফাইনালের আগে?


আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজের জন্য উদ্বেগজনক। এসব অপরাধ মোকাবিলায় শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত সচেতনতাও প্রয়োজন।


উন্মুক্ত মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তরুণদের বিভিন্ন ঝুঁকি এবং সামাজিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। তারা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


সভা শেষে র‍্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধপ্রবণতা কমিয়ে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন:  হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের


আমার বাঙলা/ জামান

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment